করোনা কিছুই নয়, মাস্ক নিষিদ্ধ করা উচিত! গরুর দুধে সোনার পরে 'ডাক্তার' দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে প্রশ্ন

বিতর্কে থাকতেই ভাল বাসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অন্তত খবরে থাকা যায়। এদিন নিউটাউনে প্রাতর্ভ্রমণে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলে করোনা (Coronavirus) কিছুই নয়, মাস্ক(mask) নিষিদ্ধ করা উচিত। গরুর দুঝে সোনার পরে

বিতর্কে থাকতেই ভাল বাসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অন্তত খবরে থাকা যায়। এদিন নিউটাউনে প্রাতর্ভ্রমণে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলে করোনা (Coronavirus) কিছুই নয়, মাস্ক(mask) নিষিদ্ধ করা উচিত। গরুর দুঝে সোনার পরে এবার করোনা নিয়ে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন দিলীপ ঘোষ। যেখানের দলের সর্বোচ্চ নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) যখন এখনও বলছেন মাস্ক পরুন এবং দুগজের দূরত্ব বজায় রাখুন।

করোনা কিছুই নয়, মাস্ক নিষিদ্ধ করা উচিত

করোনা কিছুই নয়, মাস্ক নিষিদ্ধ করা উচিত

এদিন প্রাতর্ভ্রমণে নিউটাউনের ইকো পার্কে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা। যিনি প্রাতর্ভ্রমণ করছেল মাস্ক ও ফেস শিল্ড নিয়ে। দিলীপ ঘোষ বলেন, করোনা যেন তাঁর কাছেই গিয়েছে। সেই ব্যক্তি দিলীপ ঘোষকে বোঝানোর চেষ্টা করেন, মাস্ক পরলে কার্বন ডাই অক্সাইড পুরো বাইরে বেরোতে পারে না। তাই তিনি ফেস শিল্ড ব্যবহার করছেন। দিলীপ ঘোষ বলেন মাস্কের ওপরে নিষেধাজ্ঞা জারি করা উচিত।

ব্যবসা হচ্ছে মাস্ক, ওষুধ নিয়ে

ব্যবসা হচ্ছে মাস্ক, ওষুধ নিয়ে

মাস্ক বিক্রি করে পয়সা আয়ের ছক বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ওষুধ নিয়েও ব্যবসা চলছে। এই রোগ কিছুই নয়, তাঁরও হয়েছিল, বলেন দিলীপ ঘোষ। তিনি এই সময় হাসপাতালে ভর্তি হওয়া সাধারণ মানুষের চিকিৎসার খরচের কথাও উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গ ও দেশে করোনা পরিস্থিতি

পশ্চিমবঙ্গ ও দেশে করোনা পরিস্থিতি

করোনা থেকে আস্তে আস্তে সুস্থ হচ্ছে দেশ। পরপর তিন দিন পশ্চিমবঙ্গে করোনায় কোনও মৃত্যু নেই। আর শুক্রবার প্রকাশিত স্বাস্থ্যদফতরের রিপোর্টে বলা হয়েছে আক্রান্তের সংখ্যা ১২৫। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৭৪৯। অন্যদিকে এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে সারা দেশে ৫৯২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৮৯ জনের। তবে এর মধ্যে ২৪ ঘন্টায় মৃত্যু ১১০ জনের। আর বাড়তি ১৭৯ জন যুক্ত হয়েছে কেরলে বিভিন্ন সময়ে মৃত্যুর সংখ্যা হিসেবে।

রাজ্য সরকারের নতুন গাইড লাইন

রাজ্য সরকারের নতুন গাইড লাইন

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ২ মার্চ গাইডলাইন প্রকাশ করে বলে হয়েছে, যদি কোনও রোগীর লক্ষণ থাকে, তবেই করোনা পরীক্ষা করাতে হবে। হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রেও কোনও রোগীর কোভিড পরীক্ষার দরকার নেই। চিকিৎসকরা এন ৯৫ মাস্ক, গ্লাভস, ফেসশিল্ড পরলেও, তাঁদের পিপিই পরার দরকার নেই।

আগে বলেছিলেন গরুর দুধে সোনা আছে

আগে বলেছিলেন গরুর দুধে সোনা আছে

এখনও বিভিন্ন জায়গায় কেন্দ্রের বিভিন্ন সংস্থা-অফিসে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা রয়েছে দুগজ দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরুন। সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন যেথানে আইআইটির কিংবা অন্য সরকারি সংস্থার তরফে বলা হচ্ছে দেশে করোনার চতুর্থ তরঙ্গ হানা দিতে চলেছে, মে-জুন মাসে, সেই পরিস্থিতি দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য দুর্ভাগ্যজনক। তাঁদের অনেকেই বলছেন, যিনি গরুর দুধে সোনার থাকার কথা বলতে পারেন, তাঁর কাছ এর থেকে বেশি কিছু আশা করা যা না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+