লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা! মনোভাব স্পষ্ট করলেন দিলীপ ঘোষ
তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন কিনা দল ঠিক করবে। দল যদি মনে করে নির্বাচনে দাঁড়ালে দল লাভবান হবে, তাহলে তিনি দাঁড়াবেন। বললেন দিলীপ ঘোষ।
তিনি লোকসভা ভোটে দাঁড়াবেন কিনা দল ঠিক করবে। দল যদি মনে করে নির্বাচনে দাঁড়ালে দল লাভবান হবে, তাহলে তিনি দাঁড়াবেন। আর দল যদি মনে করে না দাঁড়ালে লাভ হবে, তাহলে তিনি দাঁড়াবেন না। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

লোকসভায় প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য রাজ্যের নির্বাচনী কমিটির সঙ্গে আলোচনার পর সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অনেক আবেদনপত্র জমা পড়েছে। বেশ কিছু আবেদন জমা পড়েছে রাজ্যে। অনেকে
আবার দিল্লিতেও যোগাযোগ করেছেন। প্রার্থী তালিকা যতদিন না চূড়ান্ত হচ্ছে এই প্রক্রিয়া চালু থাকবে। তবে তিনি মনে করেন, কিছুদিনের মধ্যেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। বলেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications