Asansol Incident: দান-খয়রাতির তীব্র বিরোধিতা! আসানসোল কাণ্ডে বিজেপি-র 'তাল' কাটল দিলীপ ঘোষের মন্তব্যে

বুধবার সন্ধেয় আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু পরে তীব্র রাজনীতিতে জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়ার পরে পুলিশ সরিয়ে নেওয়া থেকে শুরু করে ষড়যন্ত্রের অভিযোগ ক

বুধবার সন্ধেয় আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু পরে তীব্র রাজনীতিতে জড়িয়েছে বিজেপি ও তৃণমূল। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়ার পরে পুলিশ সরিয়ে নেওয়া থেকে শুরু করে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে প্রশাসন তথা সরকারি দল তৃণমূলের অভিযোগ অনুষ্ঠানের কোনও অনুমতি ছিল না। এদিন সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দান-খয়রাতির অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছে। কেন অনুষ্ঠান নিয়ন্ত্রণে দলের স্বেচ্ছাসেবকরা থাকবেন না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

দান-খায়রাতি নিয়ে প্রশ্ন

দান-খায়রাতি নিয়ে প্রশ্ন

পশ্চিমবঙ্গের মানুষ কিছু পাবে, বিনা পয়সায় কিছু দিলে, সেখানে ছুটে যায়। দান-খয়রাতির অনুষ্ঠান মানবতার অপমান বলেও মন্তব্য করেন তিনি। এব্যাপারে দিলীপ ঘোষ লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সেই সুবিধা নিতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল। গরিবদের সাহায্য করার জন্য আরও অনেক উপায় আছে বলেও মনে করেন তিনি। সেই কারণে দান-খয়রাতি নিয়ে সবসময় তিনি বিরোধিতা করেন বলেও জানিয়েছেন দিলীপ ঘোষ।

 পরিস্থিতির সামাল দেওয়া নিয়ে প্রশ্ন

পরিস্থিতির সামাল দেওয়া নিয়ে প্রশ্ন

শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণ অনুষ্ঠান সামাল দিতে গিয়ে সংগঠকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এইসব অনুষ্ঠান আয়োজনে পুলিশের ওপর নির্ভর না করে, স্বেচ্ছাসেবকের বন্দোবস্ত করতে হয়।
প্রসঙ্গত উল্লেখ্য বুধবারের কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনার পরে পুলিশের তরফে জানানো হয়, অনুষ্ঠানের অনুমতি ছিল ছিল। পাল্টা আয়োজক সংস্থার তরফে পুলিশের কাছে তারিখ ও সময় জানিয়ে চিঠি দেওয়ার কথা জানানো হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, তিনি সেখানে থেকে চলে যাওয়ার পরে পুলিশ সরিয়ে নেওয়া হয়। বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী মঞ্চ ছাড়ার পরে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ এই উত্তর দিয়েছেন।

শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে প্রশ্ন

শুভেন্দু অধিকারীর অবস্থান নিয়ে প্রশ্ন

বুধবারের ঘটনায় রাজ্যের শাসক দলের তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করা হয়েছে। এদিন সকালে দিলীপ ঘোষ বুধবারের ঘটনা নিয়ে কিছুটা হলেও শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। তিনি কার্যত বলেছেন পুলিশের পাশাপাশি শুভেন্দু অধিকারীরও অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে ভাবা উচিত ছিল।

সাম্প্রতিক সময়ে দিলীপ-শুভেন্দু দ্বন্দ্ব

সাম্প্রতিক সময়ে দিলীপ-শুভেন্দু দ্বন্দ্ব

ডিসেম্বর ও জানুয়ারির একাধিক তারিখ জানিয়ে রহস্য তৈরি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই ডিসেম্বর সাসপেন্সের মধ্যে সোমবার সকালে মন্তব্য করেন, যিনি ডিসেম্বর নিয়ে বলছেন, নিশ্চয় তাঁর কাছে গোপন খবর রয়েছে, তাঁর (দিলীপ ঘোষ) কাছে নেই। বিরোধী দলনেতা পাল্টা কটাক্ষ করে বলেছিলেন, তিনি মর্নিং ওয়াকে বেরিয়ে প্রেস মিট করেন না। পাল্টা কটাক্ষ করেন দিলীপ ঘোষও। তিনি বলেন সকালে ওঠার জন্য দম চাই।

(ফাইল ছবি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+