খাগড়াগড়, বীরভূমের পর এবার দমদম! বিস্ফোরণ নিয়ে মমতার দলকে কড়া বার্তা দিলীপ ঘোষের
দমদম বিস্ফোরণ নিয়ে শাসকদলের অভিযোগের জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচা যাবে না। এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
দমদম বিস্ফোরণ নিয়ে শাসকদলের অভিযোগের জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে বাঁচা যাবে না। এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। যদি কলকাতাকেও সুরক্ষিত রাখতে না পারেন, তাহলে পদত্যাগ করুন, এমন কথাও বলেছেন বিজেপির রাজ্য সভাপতি। এনআইএ-কে দিয়ে এই বিস্ফোরণের তদন্তের দাবি করেছেন তিনি।

সকাল নটা নাগাদ দমদম নাগের বাজারে বিস্ফোরণ। তারপর থেকেই নাম না করে বিজেপি-আরএসএস-এর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাচু রায়। পরে একএক করে পূর্ণেন্দু বসু এবং পরে জ্যোতিপ্রিয় মল্লিকও বিস্ফোরণ নিয়ে বিজেপি-আরএসএস-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তৃণমূল এর বিরুদ্ধে রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক।
অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, মারামারি, খুনোমুখি বেড়ে চলেছে পশ্চিমবঙ্গে।
ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের একাধিক পার্টি অফিস কিংবা অফিস সংলগ্ন এলাকায় বিস্ফোরণের কথা তুলে ধরেছেন তিনি। বর্ধমানের খাগড়াগড়ে যে বাড়িতে বিস্ফোরণ হয়, সেখানেই ছিল তৃণমূলের পার্টি অফিস। এছাড়াও গুসকরা এবং দিন কয়েক আগে বীরভূমে তৃণমূলের পার্টি অফিসে ভয়াবহ বিস্ফোরণ হয়।
বীরভূমের বিস্ফোরণের পিছনে ঝাড়খণ্ড থেকে আসা বিজেপি কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছিল তৃণমূল। আর এবার দমদমে বিস্ফোরণেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ। একের পর এক বিস্ফোরণের ঘটনায় বিজেপিকে অভিযুক্ত করে, তাদের নিচু করা যাবে না বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, তৃণমূল রাজ্যে শান্তি আনতে পারবে না। যদি কলকাতাকে তারা সুরক্ষিত রাখতে না পারে তাহলে পদত্যাগ করুন, দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications