যে ফল আসছে তা আসল নয়! পঞ্চায়েতের ফল নিয়ে আর যা বললেন দিলীপ ঘোষ

এখন যে ফল আসছে , সেটা আসল নয়। আসল ফল যখন ঘোষণা হবে, তখন বুঝতে পারবে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এখন যে ফল আসছে , সেটা আসল নয়। আসল ফল যখন ঘোষণা হবে, তখন বুঝতে পারবে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

যে ফল আসছে তা আসল নয়! পঞ্চায়েতের ফল নিয়ে আর যা বললেন দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ বলেছেন, নির্বাচন কমিশন কাউকে জেতাবে বা হারাবে না। মানুষই জেতাবে। অপেক্ষা করুন। খেলা ঘুরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। রাজ্যে এমন একটা সরকার রয়েছে, যাঁরা গণতন্ত্র মানে না বলেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

এদিন কার্যত নির্বাচন কমিশনের সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, আসল রেজাল্ট এখনও সামনে আসেনি। গণনা কেন্দ্রে গিয়ে ছাপ্পা মারার কথাও তিনি উল্লেখ করেন। তাঁরা লড়াইয়ে আছেন। শেষ পর্য়ন্ত তাঁরা লড়াইয়ে থাকবেন বলেও জানিয়েদেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতেও একাধিক জেলায় বিজেপির ভাল ফলের কথা উল্লেখ করে এদিনের ফলাফলে পশ্চিমবঙ্গে তাঁরা দ্বিতীয় শক্তি বলেও উল্লেখ করেন তিনি।

পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া নিয়ে সমালোচনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর মন্তব্য অভূতপূর্ব। রাজ্যবাসী হিসেবে এই মন্তব্য লজ্জার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+