ডিম খাওয়ার লোক নেই, পুলিশ পাহারা দিচ্ছে! মমতাকে কটাক্ষ দিলীপের
২০১৯-এর লোকসভা ভোটের পর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ হতাশায় ভরা। এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
২০১৯-এর লোকসভা ভোটের পর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ হতাশায় ভরা। এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির
সভাপতি দিলীপ ঘোষ। ব্যালটে ভোট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এব্যাপারে নির্বাচন কমিশন যা বলবে তাই হবে।

'হতাশায় ভরা ভাষণ'
এদিন মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল হতাশায় ভরা। এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কাটমানি প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি কোথাও কাটমানি ফেরতের কথা বলেনি। সামাজিক ব্যাধি এখন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে। বলেছেন দিলীপ ঘোষ।

ব্ল্যাকমানি নিয়ে আন্দোলন
এদিন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির বিরুদ্ধে ব্ল্যাকমানি নিয়ে আন্দোলনের নামার নির্দেশ দেন দলীয় নেতা কর্মী সমর্থকদের। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আওয়াজ আছে, কিন্তু দম নেই। কেননা যাঁদের নিয়ে আন্দোলন করার কথা তৃণমূল নেত্রী বলছেন, তাঁরা বিজেপির দিকে পা বাড়িয়ে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের চ্যালেঞ্জ
উজ্জ্বলা প্রকল্পে বিজেপি নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার যে অভিযোগ বেশ কয়েকমাস আগে উঠেছিল সেপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মিথ্যা কথা, যুক্তি নেই। বিজেপির রাজ্য সভাপতি বলেন, আইন প্রযোগ করুন। বিজেপি তৈরি।

'ইভিএম নয়, ব্যালটে ভোট চাই'
এদিন ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূলের অন্যতম দাবি ছিল ইভিএম নয়, ব্যালটে ভোট চাই। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নির্বাচন কমিশন যাতে লড়াই করতে বলবে, তাতেই প্রস্তুত বিজেপি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েত ভোট হয়েছিল ব্যালটে। ৩৪ শতাংশ আসনে বিনা বাধায় জয়ী হয়েছিল তৃণমূল। এপ্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য লড়াইকে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'ডিম খাওয়ার লোক নেই, পুলিশ পাহারা দিচ্ছে'
সমাবেশে লোক হওয়া প্রসঙ্গ নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, থাকার জায়গা করা হয়েছিল, সমাবেশ স্থলে
আসার জন্য বাসের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু তাতে লোক হয়নি। তিনি বলেন, ডিম খাওয়ার লোক নেই। পুলিশ পাহারা
দিচ্ছে। অন্যবারের এক চতুর্থাংশ লোক হয়েছে বলে মনে করেন দিলীপ ঘোষ। এটাই বিধির বিধান বলে কটাক্ষ করেন তিনি।












Click it and Unblock the Notifications