আজ শুধুমাত্র ট্রেলার হয়েছে, বাকি আছে ফিল্মটাই! গণতন্ত্র কি ব্যক্তিগত, প্রশ্ন দিলীপের

আজ ট্রেলার হয়েছে মাত্র। পুরো ফিল্ম এখনও বাকি আছে। সারা রাজ্যে বিজেপি বিজয় সংকল্প যাত্রায় প্রশাসনের বাধায় জায়গায় জায়গায় উত্তপ্তহয়ে ওঠা প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ ট্রেলার হয়েছে মাত্র। পুরো ফিল্ম এখনও বাকি আছে। সারা রাজ্যে বিজেপি বিজয় সংকল্প যাত্রায় প্রশাসনের বাধায় জায়গায় জায়গায় উত্তপ্ত হয়ে ওঠা প্রসঙ্গে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেন, আসলে বিজেপিকে নিয়ে ভয়ে কাঁপছে প্রশাসন। সেই সঙ্গে তাঁর হুঁশিয়ারি পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সতর্ক থাকুন।

আজ শুধুমাত্র ট্রেলার হয়েছে, বাকি আছে ফিল্মটাই! গণতন্ত্র কি ব্যক্তিগত, প্রশ্ন দিলীপের

দিলীপ ঘোষের হুঁশিয়ারি বিজেপি কাউকে মাফ করে না। তাদের অধিকারে হস্তক্ষেপ করলে কী ভাবে সোজা করতে হয় তা তারা জানেন বলেও মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে কর্মসূচি, এই অভিযোগ প্রসঙ্গে দিলীপ গেআষ বলেন, কোনও পরীক্ষার্থীর অসুবিধা করে তারা বাইক মিছিল করেননি। পাল্টা পুলিশের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

প্রকাশিত খবর অনুযায়ী, দিলীপ ঘোষের অভিযোগ, সারা ভারতে বিজেপির বিজয় সংকল্প যাত্রা হয়েছে। কোথাও পশ্চিমবঙ্গের মতো ঘটনা ঘটেনি। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, পুলিশের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়েছিল। যেখানে লিখিত অনুমতি নেওয়া হয়নি সেখানে ইমেল করা হয়েছিল। দিলীপ ঘোষের দাবি, কোথাও পুলিশ মৌখিকভাবে বলেছিল আপনারা কর্মসূচি পালন করুন। কোথাও বা বারণ করে দেওয়া হয়েছিল। তাঁর কথায় প্রত্যেকটি রাজনৈতিক কর্মসূচিতেই যদি বাধা দেওয়া হয়, তাহলে তো রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে।

পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় পুলিশের বাধার পাশাপাশি তৃণমূলের গুণ্ডারাও বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এক্ষেত্রে গোয়ালতোড়ের কথা তিনি উল্লেখ করেছেন। দিলীপ ঘোষ বলেছেন, এমন ভাবে রাস্তায় ফেলে নারা হয়েছে, যেন বিজেপি কর্মীরা ক্রিমিনাল। গণতন্ত্র কি কারও ব্যক্তিগত অধিকার, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+