হিংসাকে রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে তুলনা! রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্তের অভিযোগ দিলীপের

পশ্চিমবঙ্গে যে হিংসা হয়েছে, তা একরকমের রাষ্ট্রদ্রোহিতা। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি গিয়েছিলেন নদিয়ায়। দলের একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি।

পশ্চিমবঙ্গে যে হিংসা হয়েছে, তা একরকমের রাষ্ট্রদ্রোহিতা। এদিন এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বুধবার গিয়েছিলেন নদিয়ায়। দলের একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি। এদিন দিলীপ ঘোষ ফের পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন।

 দেশের সম্পত্তি নষ্টকারীদের কড়া হাতে দমনের দাবি

দেশের সম্পত্তি নষ্টকারীদের কড়া হাতে দমনের দাবি

দিলীপ ঘোষ এদিন বলেন, যারা রেলের সম্পত্তি নষ্ট করছে, দেশের সম্পত্তি নষ্ট করছে, তারা রাষ্ট্রের কেউ নয়। তাদের কড়া হাতে দমন করা উচিত। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তাদেরকে বাড়তে দিচ্ছে। কেননা তারাই তাদের ভোট ব্যাঙ্ক।

হিংসাকে দেশদ্রোহিতা সঙ্গে তুলনা

হিংসাকে দেশদ্রোহিতা সঙ্গে তুলনা

দেবগ্রামে দলীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে যে হিংসা হয়েছে, তা একরকমের রাষ্ট্রদ্রোহিতা। তাঁর যুক্তি নতুন আইনে কারও কোনও ক্ষতি হয়নি, কিংবা কারও অধিকার ছিনিয়ে নেওয়া হয়নি। তিনি আরও বলেন ভোটের স্বার্থেই দেশদ্রোহিতা করা হচ্ছে।

'বাংলাদেশ থেকে এসে মুখোশ পরে বসে আছে'

'বাংলাদেশ থেকে এসে মুখোশ পরে বসে আছে'

দিলীপ ঘোষ বলেন, যারা এখানে গণ্ডগোল পাকাচ্ছে, তারা সবাই বাংলাদেশি। মুখোশ পরে বসে রয়েছে। প্রতিবাদ বিক্ষোভের নামে যা হয়েছে, তার জন্য রাজ্য সরকারকেই দুষেছেন তিনি।

পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত

পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত

এদিন তিনি ফের বলেন, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। জনগণের উদ্দেশে তিনি বলেন সাবধান হোন। বিজেপি নাগরিকত্ব বিল নিয়ে দরকাকে বাড়ি বাড়ি দিয়ে প্রচার করবে বলে জানিয়েছেন তিনি।

মমতাও মানবেন নাগরিকত্ব আইন

মমতাও মানবেন নাগরিকত্ব আইন

নোটবাতিল এবং জিএসটির উদাহরণ তুলে ধরে দিলীপ ঘোষ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পরে মেনে নিতে বাধ্য হবেন সংশোধিত নাগরিকত্ব আইন। পাশাপাশি রাজ্যের জায়গায় জায়গায় তাণ্ডবের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতের উল্লেখ করে দিলীপ ঘোষ ফেল লুঙ্গি পরা সন্ত্রাসবাদী প্রসঙ্গ তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+