'সময় খারাপ হলে বিবেক নষ্ট হয়', সুনীলের উপর হামলার প্রতিবাদে সরব অর্জুন-জয়প্রকাশরা
'সময় খারাপ হলে বিবেক নষ্ট হয়', সুনীলের উপর হামলার প্রতিবাদে সরব অর্জুন- জয়প্রকাশরা
বিজেপি নেতা সুনীল মণ্ডলের উপর হামলার ঘটনার প্রতিবাদে সরব হলেন বিজেপি নেতারা। অর্জুন সিং আক্রমণ শানিয়ে বলেছেন, সময় খারাপ হলে মানুেষর বিবেক নষ্ট হয়। তৃণমূলেরও তাই হয়েছে। অন্যদিকে জয়প্রকাশ মজুমদারও আক্রমণ শানিয়ে বলেছেন তৃণমূল যে রাস্তায় নেমে গুণ্ডামি করে তা প্রমাণ করে দিল এই ঘটনা। সুনীল মণ্ডল হেস্টিংসে বিজেপির কার্যালয়ে ঢুকতে গেলে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। কালো পতাকা দেখানো হয় সাংসদকে।

তৃণমূলের সময় খারাপ
তৃণমূলের সময় খারাপ যাচ্ছে। সেকারণেই এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। সুনীল মণ্ডলের উপর হামলার ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি কটাক্ষ করে বলেছেন, সময় খারাপ হলে মানুষের বিবেক নষ্ট হয়। তৃণমূল কংগ্রেসেরও সেই দশা হয়েছে। এটা অত্যন্ত অন্যায় ঘটনা করেছে শাসক দল। এই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারও সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন, তিনি অভিযোগ করেছেন দক্ষিণ কলকাতার কিছু নেতা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে। তাঁদের মদতেই এই ঘটনা ঘটেছে। তৃণমূল যে রাস্তায় নেমে গুণ্ডািম করে সেটা প্রমাণ হয়ে গিয়েছে এই ঘটনায়।

পাল্টা দাবি তৃণমূলের
সুনীল মণ্ডলের উপর হেস্টিংসে যে হামলা ঘটনা ঘটেছে তা দলের কর্মীদের রাগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দুর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সুনীল মণ্ডল। তারপরেই আজ হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে যান তিনি। সেখানে যাওয়ার পথেই তাঁর উপর চড়াও হন তৃণমূল কর্মীরা। সাংসদকে কালো পতাকাও দেখানো হয়।

সুনীল মণ্ডলের উপর হামলা
শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন সাংসদ সুনীল মণ্ডল। অমিত শাহের সভামঞ্চেই শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগদান করেন তিনি। তারপরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার প্রস্তুতি শুরু করেছে দল। এদিকে আজ হেস্টিংেস বিজেপির কার্যালয়ে গিয়েছেন তিনি। সেখানে ঢোকার পথে সাংসদের গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা। সাংসদকে কালো পতাকাও দেখানো। শেষে বিজেিপ কর্মীরা উদ্ধার করে নিয়ে যান সুনীল মণ্ডলকে।

সুনীলের বিরুদ্ধে ব্যবস্থা
হঠাৎ করে বিজেপিতে যোগ দান করা এবং অন্য বিধায়কদের তৃণমূল থেকে বেরিয়ে আসার জন্য প্রভাবিক করছেন সুনীল মণ্ডল এই অভিযোগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে এখনও আলোচনা চলছে। তবে তার আগেই সুনীল মণ্ডলের উপর হামলার ঘটনা অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের।












Click it and Unblock the Notifications