বিদ্যুৎ নিগমে ফের ডিএ-র দাবিতে বিক্ষোভ বিজেপি পরিচালিত সংগঠনের
পে রিভিশন এবং মহার্ঘ প্রদান সহ ১১টি দাবি নিয়ে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিল হল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম কর্মচারী ইউনিয়ন।
পে রিভিশন এবং মহার্ঘ প্রদান সহ ১১টি দাবি নিয়ে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিল হল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম কর্মচারী ইউনিয়ন। বিজেপি পরিচালিত এই সংগঠনের পক্ষ থেকে এদিন সল্টলেকের করুণাময়ীতে বিদ্যুৎ ভবনের গেটের সামনে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

তাঁদের দাবি, মঙ্গলবার ১০ শতাংশ ডিএ ঘোষণা হলেও বাকি ডিএ অবিলম্বে দিতে হবে।। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ান্তন বসু। তাঁর দাবি, বিজেপি সরকার না আসা পর্যন্ত এই দাবি পূরণ হবে না। সরকার ভয় পেয়ে ১০ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে বলেও দাবি করেন সায়ন্তন।
রাজ্য সরকারের তরফে মঙ্গলবার ঘোষণা করা হয়, রাজ্য বিদ্যুৎ বিভাগের অধীনে তিন সংস্থার কর্মীদের জন্য ডিএ বর্ধিত করা হচ্ছে। ১০ শতাংশ হারে এই বর্ধিত মহার্ঘভাতা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ১ জুলাই থেকে এই নয়া হারে বর্ধিত ডিএ ধরা হবে। বিদুৎ দফতরের অধীনে তিনটি প্রতিষ্ঠান উন্নয়ন, উৎপাদন ও পরিবহনের দফতর কর্মীরা এই বর্ধিত মহার্ঘভাতা পাবেন।












Click it and Unblock the Notifications