তৃণমূল সরকারের পরামর্শ মেনে নেবে বিজেপি! প্রস্তুত রথযাত্রার বিকল্প ভাবনাও
বিজেপির রথযাত্রা নিয়ে রাজ্য প্রশাসন শর্ত আরোপ করায় ফের তৈরি হতে পারে বিপত্তি। ফের বিতর্ক গড়াতে পারে হাইকোর্টের দোরগোড়ায়।
বিজেপির রথযাত্রা নিয়ে রাজ্য প্রশাসন শর্ত আরোপ করায় ফের তৈরি হতে পারে বিপত্তি। ফের বিতর্ক গড়াতে পারে হাইকোর্টের দোরগোড়ায়। তবে যা-ই হবে এবার, তা সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নির্দেশে। কেননা রাজ্য প্রশাসনের সবুজ সংকেতের পর কর্মসূচির বাস্তব রূপায়ণে রাশ নিজের হাতে রাখতে চাইছেন অমিত শাহ।

কিন্তু রাজ্য যে শর্ত আরোপ করতে চাইছে, তার বিকল্প কী ভাবনা রয়েছে বিজেপির, একনজরে
- রাজ্য প্রশাসন প্রস্তাব সম্বলিত অনুমতি প্রদানের চিঠি মেনে নেওয়া সম্ভব না হলে হাইকোর্টের দ্বারস্থ হবে বিজেপি নেতৃত্ব।
- হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের রায়ে যদি বিজেপির প্রতিকূলে যায়, তবে তারা সুপ্রিম কোর্টেও যেতে পারে।
- বিজেপি দুটি পর্বে রথযাত্রা করতে চায়। প্রথম পর্বে ডিসেম্বর থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর দ্বিতীয় পর্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার পর। না মানলে সংঘাত জারি।
- বিজেপির রথযাত্রার কর্মসূচি ৪৫ দিনেরও বেশি সময় ধরে করার কথা ছিল। তারপর তা কমে দাঁড়িয়েছিল ৪২। রাজ্য বলছে ১৪ দিনে শেষ করতে। তা মেনে বিকল্প রুটের কথা ভাবতে পার বিজেপি।
- যে পথে রথ যাওয়ার কথা, তার মধ্যে কিছু কিছু জায়গা এড়িয়ে যাওয়ার পরামর্শ বিজেপি মেনে নিয়ে রথযাত্রা কর্মসূচি শেষ করতে মন দিতে পারে। যা সিদ্ধান্ত হবে, তা নেবেন অমিত শাহই।












Click it and Unblock the Notifications