বিজেপিতে ভাঙন মুকুল-গড়ে, 'দলত্যাগী' অর্জুনের ভাই-সহ একাধিক নেতা তৃণমূলে

উত্তর ২৪ পরগনার বারাকপুরের শক্তভূমে দোর্দন্ডপ্রতাপ অর্জুন সিংকে খুইয়ে তাঁর ভাই সঞ্জয় সিংকে দলে নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমে দলে টানল অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে।

উত্তর ২৪ পরগনার বারাকপুরের শক্তভূমে দোর্দন্ডপ্রতাপ অর্জুন সিংকে খুইয়ে তাঁর ভাই সঞ্জয় সিংকে দলে নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল ড্যামেজ কন্ট্রোলে নেমে দলে টানল অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিংকে। একইসঙ্গে ভাটপাড়ার একাধিক বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূলে। অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের প্রতিবাদেই তাঁরা তৃণমূলে নাম লেখান।

বিজেপিতে ভাঙন মুকুল-গড়ে, অর্জুনের ভাই-সহ একাধিক নেতার যোগদান তৃণমূলে

এদিন অর্জুন সিংয়ের বিদায়ের পথ ধরেই তৃণমূল শিবিরে প্রবেশ ঘটল সঞ্জয় সিংয়ের। শুক্রবারই তিনি যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও বারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর হাত ধরে সঞ্জয় সিং ও এলাকার চার বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেস।

পার্থ চট্টোপাধ্যায় জানান, বিজেপির জেলাস্তরের নেতা ধরমপাল গুপ্তা, জিতেন্দর সাউ, সোমনাথ শ্যাম, প্রমোদ সিং-সহ বিজেপির নেতা-কর্মীরা এদিন তৃণমূলে যোগ দিলেন। আর এদিন তৃণমূলের চমক সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংয়ের খুড়তুতো ভাই সঞ্জয় সিং।

পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, বাংলার উন্নয়নের মমতার মডেল কেন্দ্রে প্রয়োগ করতে এককাট্টা করে লড়াইয়ে সামিল হতে হবে। বিজেপি, কংগ্রেস, সিপিএম থেকে সেই লক্ষ্যেই মানুষ আসছেন, যোগদান করছেন। এদিন অর্জুন সিংয়ের দলত্যাগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেন, একজন-দুজন গেছে, বাকি সবাই আছে।

মুকুল রায়ের নাম না করে তাঁর কটাক্ষ, কাঁচরাপাড়ার একজন প্রার্থী খুঁজছেন। হয় ঘোষ, নয় রায়। এছাড়়া আর কে আছে দলে। শূন্য কলসির আওয়াজ বেশি, তাই বেশি বাজছেন ওনারা। অনেক খুঁজেও প্রার্থী পাচ্ছেন না, আসলে নিজের দলে কেউ নেই। এদিকে ভোগবাদে বিশ্বাসীরা তৃণমূলকে পিছন থেকে ছুরি মারছে। কিন্তু আমাদের সঙ্গে মানুষ রয়েছেন। তাঁরাই মমতাকে লড়াই করার রসদ জোগাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+