টেটে তৃণমূলের স্বজনপোষণ, বিকাশভবন অভিযানে পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি
টেট-দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনে বিকাশ ভবন অভিযানে শামিল হল বিজেপি। পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে যান বিজেপি কর্মীরা।
কলকাতা, ১৭ মার্চ : টেট-দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনে বিকাশ ভবন অভিযানে শামিল হল বিজেপি। পুলিশের ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের ভিতরে ঢুকে যান বিজেপি কর্মীরা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও, লাভ হয়নি। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় পুলিশের। জখম হন কয়েকজন বিজেপি কর্মী।
এদিন বিজেপির বিকাশ ভবন অভিযানের নেতৃত্বে ছিলেন শমীক ভট্টাটার্য, লকেট চট্টোপাধ্যায় ও জয়প্রকাশ মজুমদারের মতো নেতারা। বিশাল কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে এদিন বিকাশ ভবনে যায় বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেস স্বজনপোষণ করেছে টেটে। অর্থের বিনিময়ে চাকরি দিয়েছে। পুরোটাই দুর্নীতিতে ভরা। এই বিচার চাই।

এদিন বিধানসভর পুরসভা চত্বরে জমায়েত হয়ে মিছিল করে বিকাশ ভবনে যায় বিজেপির নেতা-কর্মীরা। মিছিল আটকানোর জন্য ব্যারিকেড করেছিল পুলিশ। সেই ব্যারিকেড অবশ্য মানেননি আন্দালনকারীরা। ব্যারিকেট ভেঙে এগনোর সময় ধস্তাধস্তিতে জখম হন কয়েকজন কর্মী। অভিযোগ পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, অন্যায়ভাবে তাদের মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছে। আমরা শিক্ষা দফতরের সচিবকে স্মারলিপি দিতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ বাধায় তা সম্ভব হল না।












Click it and Unblock the Notifications