দুর্গা পুজো নিয়ে বিশ্বাসে মান্যতা! মুকুল ঘনিষ্ঠকে নিয়ে এবার ছোট করেই আয়োজন রাজ্য বিজেপির

বাংলায় দুর্গা পুজোয় (durga puja) বিজেপিকে (bjp) যুক্ত করতে গতবার বড় আয়োজন করা হয়েছিল সল্টলেকের ইজেডসিসিতে। সেই পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে নির্বাচনও অন্যতম বিষয় হিসেবে ছিল। কিন্তু এবার সেই পুজো নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে পুজোর আয়োজন করা হবে এবারও, তবে তা হবে অনেকটাই ছোট আকারে।

এবারও ইজেডসিসিতে পুজোর আয়োজন

এবারও ইজেডসিসিতে পুজোর আয়োজন

এদিন রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে এবারও তারা ইজেডসিসিতে দুর্গা পুজোর আয়োজন করতে চান। পুজোর অনুমতির জন্য আবেদন করা হবে। এবার পুজো ছোট করেই করা হবে। এবার পুজোর আয়োজনের মূল দায়িত্বে থাকছেন রাজ্য বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

ভিনমত দিলীপ ও সুকান্তর

ভিনমত দিলীপ ও সুকান্তর

কোনও রাজনৈতিক দলের কাজ পুজোর আয়োজন করা নয়, দিন কয়েক আগে এমনটাই মত ছিল দিলীপ ঘোষের। সেই সময় তাঁর এই মত নিয়ে আলোচনা শুরু হয়েছিল। প্রশ্ন উঠেছিল, তাহলে কি এবার দুর্গাপুজোর আয়োজন করবে না বিজেপি? তবে তিনি প্রাক্তন হয়েছেন। বর্তমানে বিজেপির রাজ্য সভাপতির পদে সুকান্ত মজুমদার। তিনি দলের কর্মীদের আবেদনে সাড়া দিয়েছেন। তাঁরই উদ্যোগে সিদ্ধান্ত হয়েছে এবার পুজো করা হবে। তবে তা হবে ছোট আকারে।

বিশ্বাসে মান্যতা বিজেপির

বিশ্বাসে মান্যতা বিজেপির

বিজেপি সূত্রে খবর, একবার পুজো করলে তিনবার করতেই হয়। এমন বিশ্বাস অনেকের সঙ্গে রয়েছে বিজেপির নেতা কর্মীদের মধ্যেই। সেই কারণেও এবারও পুজোর আয়োজন। গতবারের মতোই এবারও দলের যুব ও মহিলা সংগঠনের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরাই এই পুজোর সবরকমের আয়োজন করবেন। তবে পুজোর ব্যাপারে মূল দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য সহসভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে। এদিন বিজেপির রাজ্য দফতরের পুজো নিয়ে একটি বৈঠকও হয়। সেই বৈঠকে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গেও পুজো নিয়ে কথা হয় প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরে অন্য দলবদলকারীদের মতো সব্যসাচী দত্তও বেসুরো হয়েছিলেন। কোনও বাঙালি মুখ না থাকার কারণেই বিজেপির ফল খারাপ বলে মন্তব্য করে, হিন্দিভাষী নেতাদের আনাগোনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এরপর মুকুল রায়ের সঙ্গেও সাক্ষাত করতে দেখা যায় তাঁকে। সেই সময়েই জল্পনা শুরু হয়, তাহলে কি সব্যসাচী দত্তও তৃণমূলে ফিরতে চলেছেন। কেননা মুকুল রায়ের হাত ধরেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। পরবর্তী সময়ে অবশ্য তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা বিজেপির গণতন্ত্র বাঁচাও দিবসের কর্মসূচিতে যোগ দেন সব্যসাচী।

ছোট পুজোর কারণ ব্যাখ্যা

ছোট পুজোর কারণ ব্যাখ্যা

প্রতাপ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির নেতা-কর্মীদের মারধর করছে তৃণমূলের গুণ্ডারা। প্রশাসনের তরফে কেসও দেওয়া হচ্ছে। সেই কারণেও এবার পুজা ছোট করা হয়েছে। পাশাপাশি করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনেই পুজো করা হবে বলে জানিয়েছেন তিনি। সেখানে শহিদ পরিবারের সবাইকে নিমন্ত্রণ করা হবে। বিজেপির সাতটি মোর্চা এবং কালচারাল সেল, সবাই একসঙ্গে হয়েই এবারের পুজের আয়োজন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+