বিজেপিতে ফের সাংগঠনিক পরিবর্তন, গুরুত্ব দেওয়া হল একদা তৃণমূলের মন্ত্রী ঘনিষ্ঠ নেতাকে
বিজেপির রাজ্য পর্যায়ে সাংগঠনিক পরিবর্তন করা হয়েছিল। কিন্তু তা বাদ থেকে গিয়েছিল কলকাতার দুই সাংগঠনিক জেলার ক্ষেত্রে। অন্যদিকে এই কলকাতাই ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করতে পারেনি।
বিজেপির রাজ্য পর্যায়ে সাংগঠনিক পরিবর্তন করা হয়েছিল। কিন্তু তা বাদ থেকে গিয়েছিল কলকাতার দুই সাংগঠনিক জেলার ক্ষেত্রে। অন্যদিকে এই কলকাতাই ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করতে পারেনি। যা অন্যতম চিন্তার বিষয় হয়ে উঠেছিল বিজেপির রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে।

দাবি উঠেছিল বাঙালি মুখের
লোকসভা নির্বাচনে হারের পর থেকেই বিজেপির অন্দরমহলে দাবি উঠেছিল কলকাতা সাংগঠনিক জেলার নেতৃত্বে বাঙালি মুখ আনা হোক। সেই দাবি এতদিনে পূরণ করা হল।

উত্তর কলকাতায় পরিবর্তন
উত্তর কলকাতায় দায়িত্বে ছিলেন দীনেশ পাণ্ডে। সেই জায়জায় আনা হয়েছে শিবাজী সিংহ রায়কে। একটা সময়ে তৃণমূলের মন্ত্রী সাধন পাণ্ডের ঘনিষ্ঠ ছিলেন শিবাজী। দীর্ঘদিন কংগ্রেসেও ছিলেন তিনি। বছর খানেক আগে তিনি তৃণমূলে যোগ দেন। আর মাস পাঁচেক আগে তিনি বিজেপিতে যোগ দেন। সেই শিবাজী সিংহ রায়ের হাতেই তুলে দেওয়া হয়েছে বিজেপির উত্তর কলকাতার দায়িত্ব।

দক্ষিণ কলকাতায় পরিবর্তন
বিজেপির তরফে দক্ষিণ কলকাতার দায়িত্বে ছিলেন মোহন রাও। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে। সোমনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন সাউথ সুবার্বানের দায়িত্বে। তাঁকে এবার থেকে সাউথ সুবার্বানের সঙ্গে সাউথ কলকাতার দায়িত্বও সামলাতে হবে।

দক্ষিণ কলকাতার অবজার্ভারের পছন্দের ছিলেন না মোহন রাও
অভিযোগ মোহন রাও ভাল করে বাংলা বলতে পারবেন তান। তাছাড়া তিনি সেরকম মিশুকে ছিলেন না। অন্য দিকে সাউথ কলকাতার অবজার্ভার সব্যসাচী দত্তের পছন্দের তালিকাতেও তিনি ছিলেন না। ফলে তাঁকে সরতে হয়েছে।












Click it and Unblock the Notifications