সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে অমিত শাহ! দুর্গাপুজোয় কোন পরিকল্পনায় শান দিচ্ছে বঙ্গ বিজেপি
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে অমিত শাহ! দুর্গাপুজোয় কোন পরিকল্পনায় শান দিচ্ছে বঙ্গ বিজেপি
দুর্গাপুজোর উদ্বোধন ঘিরেও দড়ি টানাটািন টিএমসি-বিজেপির। সূত্রের খবর দুর্গাপুজোর উদ্বোধন ঘিরে নতুন পরিকল্পনায় শান দিচ্ছে বিজেপি। সূত্রের খবর দুর্গাপুজোর উদ্বোধনে এবার অমিত শাহকে কলকাতায় নিয়ে আসার পরিকল্পনা করেছে বঙ্গবিজেপি। আমন্ত্রণ জানানো হতে পারে জেপি নাড্ডাকেও। শোনা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার এবং সল্টলেকের একটি পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ।

পুজোয় আমন্ত্রণ শাহকে
দুর্গাপুজো ঘিরে রাজনৈতিক তরজা শুরু। সূত্রের খবর এবারে দুর্গাপুজো নিয়ে কোমর কষছে বঙ্গ বিজেপি। এবারে শহরে কয়েকটি পুজোর উদ্বোধনে অমিত শাহকে িনয়ে আসার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। মনে করা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহকে নিয়ে আসার পরিকল্পনা করছে বঙ্গবিজেপি ব্রিগেড। আমন্ত্রণ জানানো হতে পারে জেপি নাড্ডাকেও। অমিত শাহের আসার আগে মহালয়ার দিন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আসছেন। তাঁরা দুর্গাপুজোর পরিস্থিতি খতিয়ে দেখে তবে গ্রিনসিগনাল দেবেন তাঁরা।

কোন কোন পুজো উদ্বোধনে অমিত শাহ
সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দুর্গাপুজোকে সামনে রেখে কোমর কষছে বিজেপি। ইতিমধ্যেই নবান্ন অভিযান সফল করে দলীয় কর্মীদের চাঙ্গা করে ফেলেছেন সুকান্ত মজুমদাররা। এবার টার্গেট দুর্গাপুজো। একা টিএমসিকে পুজোর ময়দান ছেড়ে দিতে নারাজ বঙ্গবিজেপি। সেকারণেই পুজো উদ্বোধনে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আসার পরিকল্পনা করছে তারা। সন্তোষ মিত্র স্কোয়ার ছাড়াও আরও দুই পুজো মণ্ডপ উদ্বোধন করানোর পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপির। তার মধ্যে সল্টলেকের দুই পুজো মণ্ডপও রয়েছ।

মহালয়ার আগেই পুজো শুরু
এদিকে আজই পুজো শুরু হয়ে গেল রাজ্যে। এবার মহালয়ার ২ দিন আগেই শহরে পুজো উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধন করেছেন তিিন। সেই সঙ্গে আরও চার পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মমতা। সল্টলেকের এফডি ব্লকেরও পুজো উদ্বোধন করবেন আজ। এবার একমাস আগে থেকেই উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার এক মাস ধরে দুর্গাপুজোর উদযাপন হবে।

পুজো নিয়ে তরজা
দুর্গাপুজোর হেরিটেজ তকমা পেয়েছে বাংলা। সেই হেরিটেজ তকমার জন্যই এবারের দুর্গাপুজো বিশেষ করে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী। তার জন্য ক্লাবগুলিকে মোটা টাকা অনুদান দিয়েছেন তিিন। সেই অনুদান দেওয়া নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। কিন্তু তাতে রাজ্য সরকারের পক্ষেই রায় এসেছে। এদিকে বিজেপি এই নিয়ে সরব হয়েছেন। তাঁরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই পুজো অনুদান নিয়ে।












Click it and Unblock the Notifications