বিজেপির রথযাত্রার অনুমতি মিলতে চলেছে! তবে কোথায় আপত্তি, জানিয়ে দিল প্রশাসন
অবশেষে বিজেপির রথযাত্রা কর্মসূচির অুমতি মিলতে চলেছে। বিশেষ সূত্রে খবর শর্তসাপেক্ষে বিজেপিকে অনুমতি দিতে চলেছে তৃণমূল সরকার। তবে অনুমতির জন্য রাজ্যের দেওয়া শর্ত মানতে হবে বিজেপিকে।
অবশেষে বিজেপির রথযাত্রা কর্মসূচির অুমতি মিলতে চলেছে। বিশেষ সূত্রে খবর শর্তসাপেক্ষে বিজেপিকে অনুমতি দিতে চলেছে তৃণমূল সরকার। তবে অনুমতির জন্য রাজ্যের দেওয়া শর্ত মানতে হবে বিজেপিকে। কর্মসূচিকে বাঁধতে হবে বিশেষ সীমায়। শনিবারই রাজ্য সরকারের সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত।

‘রথযাত্রা’ নয় ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’
রাজ্য প্রশাসনের রথযাত্রা কথায়ে আপত্তি রয়েছে। রাজনৈতিক কর্মসূচি হতেই পারে। সেক্ষেত্রে যদি গণতন্ত্র বাঁচাও যাত্রা হয়, আপত্তি নেই রাজ্য প্রশাসনের। হাইকোর্টের নির্দেশ মেনে আনোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করতে নেমে বিজেপিকে এই প্রস্তাব দেওয়া হল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। এগুলি নিয়ে বিশদ আলোচনা হয়েছে রাজ্য প্রশাসন ও বিজেপির প্রতিনিধি দলের মধ্যে।

৪২ দিনের কর্মসূচি ১৪ দিনে
রাজ্য প্রশাসনের প্রস্তাব ৪২ দিন ধরে দীর্ঘ কর্মসূচির অনুমোদেন দেওয়া সম্ভব নয়। ৪২ দিনের কর্মসূচিকে ১৪ দিনের মধ্যে সীমাবদ্ধ করতে হবে। তার কারণ হিসেবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে সামনেই বড়দিনের উৎসব রয়েছে ২৫ থেকে ৩১ ডিসেম্বর। রয়েছে গঙ্গাসাগর মেলা, তার আগে কর্মসূচি শেষ করতে হবে। নিরাপত্তার স্বার্থেই বিজেপি নেতাদের কাছে এই আর্জি রাখা হয়েছে।

স্পর্শকাতর এলাকায় যাত্রা নয়
রথযাত্রার পথ নিয়ে আপত্তি রয়েছে প্রশাসনের। কিছু কিছু জায়গা এড়িয়ে যেতে হবে বিজেপিকে। কারণ, ওই জায়গা স্পর্শকাতর। সেখান দিয়ে রথযাত্রা হলে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। হিংসা ছড়াতে পারে। সেই কারণেই রথযাত্রার রুট বদলের আর্জিও রাখা হয়েছে। এখন দেখার সরকারিভাবে এই শর্ত আরোপ করার পর, বিজেপি কী সিদ্ধান্ত নেয়।

দিলীপের ঘোষের প্রতিক্রিয়া
প্রশাসনের এই শর্ত আরোপের পর বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সরকারিভাবে অনুমতিপত্র পাওয়ার পরই মন্তব্য করব। কী কী শর্ত আরোপ করা হচ্ছে, তা খতিয়ে দেখেই আমরা সিদ্ধান্ত নেব। এ সব কিছু নিয়েই আলোচনা হয়েছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে। সরকারের আপত্তি কোথায় কোথায়, তা বিশদে জানার পরই আমরা দলগত সিদ্ধান্ত জানাব।












Click it and Unblock the Notifications