ত্রিপুরার হাওয়া কলকাতায়! শ্যামাপ্রসাদের মূর্তিতে কালি, ভাঙার চেষ্টা! কেওড়াতলায় গ্রেফতার ৭
নকশালপন্থী সংগঠনের তরফে কেওড়াতলায় বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে হামলা হয়েছে। ঘটনায় মূর্তি ভাঙার চেষ্টা ও মূর্তিতে কালি লেপা হয়েছে।
ত্রিপুরার বদলা কলকাতায় নেওয়ার চেষ্টা। ত্রিপুরায় ক্ষমতা হাতে নিয়েই একদল গেরুয়া সমর্থক মার্কসবাদী নেতা লেনিনের মূর্তিতে হামলা চালিয়ে তা ক্রেন দিয়ে গুড়িয়ে দেন বলে অভিযোগ। সেই ঘটনার বদলা নেওয়ার চেষ্টা হল কলকাতায়।

অভিযোগ, নকশালপন্থী সংগঠনের তরফে কেওড়াতলায় বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে হামলা হয়েছে। ঘটনায় মূর্তি ভাঙার চেষ্টা ও মূর্তিতে কালি লেপা হয়েছে। ঘটনা দেখতে পেয়েই প্রতিবাদে এগিয়ে আসেন এলাকাবাসীরা।
স্থানীয় সূত্রে খবর, দুর্বৃত্তদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মোট ৭জনকে হামলার অভিযোগে ধরা হয়েছে। ধৃতরা সকলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদিন সকালে মূর্তির সামনে হাজির হয়ে হাতুড়ি দিয়ে তা ভাঙার চেষ্টা হয় ও কালি লেপে দেওয়া হয়।

ত্রিপুরার ঘটনার পর এরাজ্যে সিপিএম ও বাম সংগঠন তো বটেই কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে সমস্ত দল সমালোচনায় সরব হয়েছে। এমনকী এরাজ্যের বিজেপি নেতারাও ঢোক গিলে মূর্তি ভাঙার দোষ স্বীকার করে নিয়েছেন। তারপরে উল্টোপুরাণ হওয়ায় কে কী বলেন সেটাই এখন দেখার।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?









Click it and Unblock the Notifications