পুলিশ গ্রেফতার করেনি, ডেরেকের বিতর্কিত পোস্ট নিয়ে ব্যাঙ্কশাল কোর্টে মামলা বিজেপি-র
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ানের বিতর্কিত পোস্ট নিয়ে এবার মামলা দায়ের হল আদালতে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে ডেরেকের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
কলকাতা, ১ মার্চ : তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়ানের বিতর্কিত পোস্ট নিয়ে এবার মামলা দায়ের হল আদালতে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে ডেরেকের বিরুদ্ধে মামলা করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বিজেপি-র অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে কারচুপি করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এবার তাই আদালতের দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতা জয়প্রকাশবাবু।
উল্লেখ্য বিজেপি-র একটি ছবি বিকৃত করে প্রধানমন্ত্রীর মুখের জায়গায় বসানো হয়েছিল সিপিএমের পলিটব্যুরো নেতা প্রকাশ কারাতের মুখ। সেই ছবিতে রাজনাথ সিং মিষ্টি মুখ করাচ্ছের কারাতের। আসলে প্রধানমন্ত্রীকে মিষ্টিমুখ করার ছবি ছিল ওইটি। এরপরই লালবাজারে তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সাংবাদিক সম্মলনে সেই ছবি ফলাও করে দেখানোর অভিযোগ ওঠে ডেরেকের বিরুদ্ধে।

বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার দাবি করেন, শুধু একবার নয়, বারবার লালবাজারে তদ্বির করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এবার তাই আদালতের দ্বারস্থ হয়ে তিনি তৃণমূল সাংসদের শাস্তি দাবি করবেন। বুধবারই এই সংক্রান্ত মামলা দায়ের করা হচ্ছে। এই ছবি কাণ্ডে ডেরেককে গ্রেফতারের দাবি জানাবেন জয়প্রকাশবাবু।
উল্লেখ্য, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার কিছুদিন আগেই টেট কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্টে মামলা করিয়ে দেওয়ার নামে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার। এবার তিনিই তৃণমূল সাংসদকে জেলে পুরতে আদালতের দ্বারস্থ।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications