চৌকিদার সামাল দিচ্ছে ভিড়! পরের বারেও মোদী সরকারের আহ্বান
ব্রিগেডে মোদীর সভায় স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। তাদের জন্য রাখা হয়েছে বিশেষ গেঞ্জি।
ব্রিগেডে মোদীর সভায় স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। তাদের জন্য রাখা হয়েছে বিশেষ গেঞ্জি। সামনে লেখা আমিও চৌকিদার। আর পিছনে লেখা কেন্দ্রে আবার মোদী সরকার। এই ধরনের পোশাক দেওয়া হয়েছে।

প্রশ্নের উত্তরে স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন. মানুষকে সুরহা দিতেই তাঁদের কাজ। শৃঙ্খলা বজায় রাখতেই তাদের রাখা হয়েছে। নিজের পোশাক সম্পর্কে তারা ওয়াকিবহাল। এক স্বেচ্ছাসেবক জানায় তারা সবাই চৌকিদার। দেশবাসীকে তারা সেটাই জানাচে চান। দল থেকে এই পোশাক দেওয়ার কথা অকপটে জানিয়েছে তাঁরা।
জনসভার মূল সুরই যেন তুলে ধরা হয়েছে স্বেচ্ছাসেবকদের পোশাকে। সভাতেও মূল বক্তা থেকে বাকি সব বক্তা এই একই স্লোগান তুলছেন। এদিন প্রধানমন্ত্রীর মুখেই এসেছে চৌকিদারের কথা।












Click it and Unblock the Notifications