তৃণমূলে এমন জোয়ার, ব্যালট বক্স ভেসে যাচ্ছে! অভিষেকের ৪০ আসনের ডাক নিয়ে অঙ্ক কষলেন দিলীপ ঘোষ

বিএসএফে দু-একটা খারাপ লোক থাকতে পারে। গরু পাচার কাণ্ডের চার্জশিটে বিএসএফের নাম যুক্ত হওয়া নিয়ে এমনটাই প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। এদিন তিনি বলেন, তৃণমূলের লোকেরা যদি গরু পাচারে যুক্ত হয়, পুলিস যদি সহযোগিতা করে, বি এস এফে দু একটা খারাপ লোক থাকতে পারে। নাহলে পাচার চলছে কী করে?

অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি লোকসভা নির্বাচনে ৪০ আসনের টার্গেট দিয়েছেন। এব্যাপারে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, টার্গেট দেয়। পৌঁছায় কতদূর? লোকসভায় ৪০ বলছেন। গতবার বিয়াল্লিশে বিয়াল্লিশ বলেছিলেন। বিজেপি ১৮ তে পৌঁছয়। ওরা ৪২ বলে ২২-তে নেমে গিয়েছিল।

দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ বলেন অনুকরণ করে কিছু হয় না। এখন ফুটবল খেলতে গিয়ে বলের সঙ্গে জুতোও চলে যাচ্ছে। এখনব ওরা অল ইন্ডিয়া পার্টি থেকে লোকাল পার্টি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল যাকে সিম্বল দেবে, তাঁকেই মেনে নিতে হবে মন্তব্যে তিনি বলেন, এই বার্তা আগেও দিদিমণিও দিয়েছেন। প্রার্থী তালিকা ঘোষণা হলে খুনোখুনি শুরু হবে।

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার মতো তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে বহরমপুরে বিশৃঙ্খলা। এব্যাপারে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, হবেই তো। মমতাও গিয়েও সামলাতে পারেননি। কারণ পার্টিটাই কারও কন্ট্রোলে নেই। এমন জোয়ার আসছে, ব্যালট বাক্স ভেসে চলে যাচ্ছে। পঞ্চায়েত ভোটের প্র্যাক্টিস ম্যাচ চলছে, বলেন তিনি।

দিলীপ ঘোষ

পঞ্চায়েতে ভোট লুঠ হলে হাসপাতালে পাঠাব, বলেছিলেন দিলীপ ঘোষ। এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোট লুট হলে পুলিস তো কিছু করবে না। যা করার বিজেপিই করবে। পুলিস কিছু করবে না। পুলিসই আগেরবার ভোট লুট করিয়েছে। এবার যদি ভোট লুট করতে আসে, তাহলে কি আর রসগোল্লা খাইয়ে ছেড়ে দেব, প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ।

ক্রমেই তীব্র হচ্ছে ডিএ আন্দোলন। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী যদি টাকার জন্য ধর্না দিতে পারেন, তাহলে যে সরকারি কর্মীরা কাজ করছেন, তাঁরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করবেন, সেটাকে তো মেনে নিতেই হবে।

রাজ্যে অমিত শাহের কর্মসূচিতে কাটছাঁট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, উনি সরকারি অনুষ্ঠানে আসছেন। বিএসএফের সঙ্গে মিটিং করবেন। রবীন্দ্র জয়ন্তী করতে আসছেন। কুণাল ঘোষের, যারা অমর্ত্য সেনকে অপমান করে, তারা রবীন্দ্র জয়ন্তী পালনের যোগ্য নয় মন্তব্যে তিনি বলেন, কেউ যদি রবীন্দ্রনাথের জায়গা দখল করে নেয়, সে কি রবীন্দ্রপ্রেমী হয়?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+