বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি! মমতাকে চ্যালেঞ্জ বিজেপির

বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিভাঙার ঘটনায় তৃণমূলকেই অভিযুক্ত করল বিজেপি। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে বিজেপির তরফে।

বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তিভাঙার ঘটনায় তৃণমূলকেই অভিযুক্ত করল বিজেপি। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করা হয়েছে বিজেপির তরফে। বিজেপির অভিযোগ, কলেজগুলিকে সমাজবিরোধী আখড়ায় পরিণত করেছেন তৃণমূল নেত্রী। তারাই এদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য দায়ী বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি

কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি করেছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। সন্ধেয় পড়ুয়ারা কলেজে কী করছিল, সেই প্রশ্ন করেছেন তিনি। সেখানে আগে থেকেই সমাজবিরোধীদের জড়ো করা হয়েছিল বলে অভিযোগ করেছে বিজেপি। তারাই ওই মূর্তি ভেঙেছে বলে অভিযোগ করেছেন রাহুল সিনহা। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মানসিকতা বিজেপিতে কারও নেই বলেও জানিয়েছেন তিনি। এপ্রসঙ্গে তৃণমূলের বিধানসভা ভাঙচুরের ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি।

'কলেজগুলোতে গুণ্ডা-বদমাশ পুষেছেন তৃণমূল নেত্রী'

'কলেজগুলোতে গুণ্ডা-বদমাশ পুষেছেন তৃণমূল নেত্রী'

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, কলেজগুলোতে গুণ্ডা-বদমাশ পুষেছেন তৃণমূল নেত্রী। তারাই এদিনের বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য দায়ী। হস্টেলের গেট বাইরে থেকে বন্ধ করা ছিল জানিয়ে দিলীপ ঘোষ বলেছেন, তারা ক্যাম্পাসের বাইরে ছিলেন।

মমতার হুঁশিয়ারি

মমতার হুঁশিয়ারি

ইঞ্জিতে ইঞ্জিতে জবাব নেব। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তঋণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অমিত শাহের রোড শো শেষ হতেই বিজেপির গুণ্ডারা বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে। বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। নকশাল আমলেও এই ধরনের ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+