মোদীর ব্রিগেড সমাবেশ পিছিয়ে যাচ্ছে! সম্ভাব্য দিন জানিয়ে প্রতীক্ষায় বঙ্গ বিজেপি
২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ শেষ পর্যন্ত পিছিয়েই গেল। বিজেপি নেতৃত্ব চেয়েছিল মোদীর ব্রিগেড সমাবেশ এগিয়ে আনতে।
২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ শেষ পর্যন্ত পিছিয়েই গেল। বিজেপি নেতৃত্ব চেয়েছিল মোদীর ব্রিগেড সমাবেশ এগিয়ে আনতে। সম্ভাব্য দিন স্থির হয়েছিল ৯ জানুয়ারি। কিন্তু ওইদিন প্রধানমন্ত্রীর দফতর অনুমোদন দিল না। সেই কারণে এখনই নির্দিষ্ট দিন জানাতে পারল না বিজেপি। তবে ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্রিগেড সমাবেশ করতে প্রধানমন্ত্রীর দফতরকে চিঠি দিয়েছে বিজেপি।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ব্রিগেড ঘোষণার অদ্যাবধি পরেই বিজেপির তরফে পাল্টা ব্রিগেডের ডাক দেওয়া হয়েছিল। ২৩ জানুয়ারি নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা রাহুল সিনহা। কিন্তু সেই পরিকল্পনায় ধাক্কা খেল বিজেপি। প্রধানমন্ত্রীর দফতর সবুজ সংকেত না দেওয়ায় পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর ব্রিগেড।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাচ্ছে না। দলের তরফে ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রধানমন্ত্রীর সময় চাওয়া হয়েছে। তবে রথযাত্রার সূচিতে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। নির্ধারিত দিনেই অর্থাৎ ৩ ডিসেম্বর সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রথযাত্রার সূচনা করবেন তারাপীঠ থেকে। ৫ ও ৭ ডিসেম্বর যথাক্রমে কোচবিহার ও গঙ্গাসাগর থেকে রথযাত্রার সূচনা হবে। বিজেপিশাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও ২০ জন কেন্দ্রীয়মন্ত্রী উপস্থিত থাকবেন।
২৩ জানুয়ারি নরেন্দ্র মোদীর ব্রিগেড স্থগিত হয়ে যাওয়ার পর বিজেপি দ্ধান্ত নিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশের ১০ দিন আগেই মোদীর ব্রিগেড সমাবেশ করতে। কিন্তু সেখানেও বিঘ্ন। ৯ জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দফতর সবুজ সংকেত দিয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে বিজেপির সমাবেশের কার্যত কোনও সম্ভাবনা নেই। মোদীর সভা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তেই আপাতত সিলমোহর পড়েছে।












Click it and Unblock the Notifications