হাত বাড়ালেই ‘গেরুয়া’-বাহিনী! পঞ্চায়েত ভোটে সুরক্ষা-বিতর্কে মমতাকে শ্লেষ বিজেপির

শেষপর্যন্ত তিন দফায় নয়, ভোট হচ্ছে এক দফায়। কিন্তু এক দফায় ভোট ঘোষণার পর থেকেই ভেটের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে।

শেষপর্যন্ত তিন দফায় নয়, ভোট হচ্ছে এক দফায়। কিন্তু এক দফায় ভোট ঘোষণার পর থেকেই ভেটের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। রাজ্যের কাছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নেই বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। এবার এই ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপি নেতারা।

হাত বাড়ালেই ‘গেরুয়া’-বাহিনী! পঞ্চায়েত ভোটে সুরক্ষা-বিতর্কে মমতাকে শ্লেষ বিজেপির

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় বাহিনী এড়াতে প্রতিবেশী রাজ্য থেকে পুলিশ নেওয়ার কথা জানিয়েছে আসন্ন পঞ্চায়েত ভোটে। তা নিয়েই বিতর্ক দানা বেঁধেছে। বিজেপি কটাক্ষ করে জানিয়েছে, কোন রাজ্যের দিকে সাহায্যের হাত বাড়াবে রাজ্য সরকার। যেদিকে তাকাবে রাজ্য, সেদিকেই বিজেপি সরকার।

বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, যদি ঝাড়খণ্ড থেকে পুলিশ নেন, মুখ্যমন্ত্রী বলবেন ঝাড়ঝণ্ডের পুলিশ বিজেপির। আবার যদি অসম বা ত্রিপুরা থেকে পুলিশ নেন, তখনও সেই একই কথাই বলবেন তিনি। তার কারণ, বাংলার সব প্রতিবেশী রাজ্যই এখন বিজেপির দখলে। একমাত্র ওড়িশা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়র বন্ধু-রাজ্য নেই। তাহলে কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

পঞ্চায়েত নির্বাচনের বাহিনী বিতর্কে এখন এই কটাক্ষই হাতিয়ার করছে রাজ্য বিজেপি। রাজ্যের হাতে সশস্ত্র পুলিস রয়েছে মোটে ৪৬ হাজার। আর বুথ ৫৮ হাজার ৪৬৭টি। বিজেপি নেতার কথায়, প্রতি বুথে একজন করে সশস্ত্র বাহিনী দিতে অপারগ রাজ্য সরকার। এদিকে তারা এক দফায় ভোট করতে উঠে পড়ে লেগেছে। এখন ঠেলায় পড়ে প্রতিবেশী রাজ্য থেকে বাহিনী আনার কথা বলছে। তবু কেন কেন্দ্রীয় বাহিনীতে আপত্তি, সেই প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতারা।

প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, কোথায় কত সংখ্যক পুলিশ রয়েছে, মুখ্যমন্ত্রী দয়া করে জানান। তিনি কটাক্ষ করেন, যা পরিস্থিতি, তাতে রাজনৈতিক দলের নেতাদের বডিগার্ড হিসেবে যাঁরা নিযুক্ত রয়েছেন, তাঁদেরও এবার ভোটের কাজে নিতে হবে। আর কারা রক্ষীদের যদি নেওয়া হয় তো কয়েদিরাই জেল থেকে পালিয়ে যাবে।

তিনি বলেন, আমরা নির্বাচন বন্ধ করতে চাই না। কিন্তু চাই নির্বাচনটা হোক নির্বাচনের মতো, সেখানে সুরক্ষার যথাযত বন্দোবস্ত থাকুক। মানুষ যেন নিরাপদে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারে। ভোট করতে গিয়ে যেন প্রাণ খোয়াতে না হয়। এই আঙ্গিকেই তিনি জানান, প্রয়োজনে হাইকোর্টে যেতে তাঁরা তৈরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+