বিজেপি-সিপিএম-কংগ্রেস এক মঞ্চে! পঞ্চায়েতের আগে ডিএ আন্দোলনই কি জোটের সোপান
ডিএ-র মঞ্চ মিলিয়ে দিল তিন বিরোধী শক্তিকে। বিজেপি, সিপিএম ও কংগ্রেস নেতাদের দেখা গেল এক মঞ্চে। পঞ্চায়েতের আগে ডিএ আন্দোলনই কি তবে হয়ে উঠল বাংলায় বিরোধী জোটের সোপান? সে প্রশ্ন উঠতে শুরু করল বুধবার কলকাতার হাজরা মোড়ের ছবি দেখার পর।
ডিএ-র দাবিতে আন্দোলন ১০০ দিনে পা দিয়েছে। এদিনই আন্দোলনকারীরা হরিশ চ্যাটার্জি স্ট্রিট ধরে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন। তারপর হাজরা মোড়ে একটি সভা হয়। এই সভায় মূল আকর্ষণ হয়ে ওঠে তিন বিরোধী দলের নেতাদের অবস্থান।

এক মঞ্চে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী, সিপিএমের সৃজন ভট্টাচার্য ও কংগ্রেসের কৌস্তভ বাগচি, আবদুল মান্নানরা। আদতে তাঁরাই হয়ে ওঠেন এদিনের মূল আকর্ষণ। পঞ্চায়েত নির্বাচনের আগে এক কথায় জোটের মঞ্চ হয়ে ওঠে এটা। ডিএ-র মঞ্চ রূপ নেয় রাজনৈতিক সমাবেশে।
এদিনের মঞ্চে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কৌস্তভ বাগচি, সৃজন ভট্টাচার্যরা একযোগে আন্দোলনকারীদের দাবির পক্ষে সুর চড়ান। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগে তিন দলের নেতৃত্বই। মোট কথা পঞ্চায়েত নির্বাচনের আগে এক কথায় জোটের মহড়া দেখা গেল হাজরার মঞ্চে।

এবার পঞ্চায়েতে তৃণমূলকে হারাতে বারেবারে বিরোধীদের এক হয়ে লড়াইয়ের ডাক দিয়েছিসলেন শুভেন্দু অধিকারী। তিনি 'নো ভোট টু মমতা' স্লোগানে প্রায় প্রতিটি জনসভা থেকেই গর্জে উঠচেন। বলছেন, নিজের পার্টির হয়ে ভোট চাওয়ার আগে একবার করে বলুন নো ভোট টু মমতা। তাহলেই অর্ধেক কাজ হাসিল হয়ে যাবে।
এবার বহু নির্বাচনেরই দেখা গিয়েছে বাম ও বিজেপি জোটবদ্ধ হয়ে লড়েছে। পূর্ব মেদিনীপুর-সহ অন্যান্য জেলার একাদিক সমবায় নির্বাচনে তৃণমূকে হারাতে মানুষের জোট হয়েছিল বলে দাবি রাজনৈতিক মহলের একাংশে। তা যে সার্বিক সাফল্য পেয়েছে তা নয়, কিন্তু একটা পন্থা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দেখিয়ে দিয়েছে তা।

আর পঞ্চায়েত নির্বাচনে যে নীচুতলায় এবার জোট হবে রাজ্যের বেশ কিছু অংশে তা স্পষ্ট। নীচুতলার নেতা-নেত্রীরাই তৃণমূলের বিরুদ্ধে এই জোট গড়ে তুলতে আগ্রহী। সেখানে বিজেপি ইন্ধন দিলেও এখনও পর্যন্ত বাম নেতৃত্বের কোনো সায় নেই এ ধরনের জোটে। বরং বামেরা কড়া পদক্ষেপ নেওয়ারই পক্ষপাতী।
এই অবস্থায় এদিনের ডিএ মঞ্চ কিন্তু অন্য ভাবনার অবতারণা করল। তিন দলের তিন মুখকে এদিন দেখা গেল এক মঞ্চে। মঞ্চ যদিও অরাজনৈতিক, কিন্তু রাজনৈতিক নেতা যেহেতু রাজনীতির ছোঁয়া তো থাকবেই। আর জল্পনা হবেই।












Click it and Unblock the Notifications