রামপুরহাট গণহত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ সঙ্গত, বললেন বিকাশ-অধীর! সিদ্ধান্ত স্বাগত, বলল বিজেপি

রামপুরহাট (rampurhat) গণহত্যা (messacre) কাণ্ডের তদন্ত সিবিআই (CBI)-এর হাতে তুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কোনও দেরি না করে সিটকে অবিলম্বে এই তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দিতে হবে বলে

রামপুরহাট (rampurhat) গণহত্যা (messacre) কাণ্ডের তদন্ত সিবিআই (CBI)-এর হাতে তুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কোনও দেরি না করে সিটকে অবিলম্বে এই তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দিতে হবে বলেও জানানো হয়েছে। হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে বাম-কংগ্রেস-বিজেপি।

বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

সোমবার রাতের প্রথমে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে হত্যা। এর দেড় ঘন্টার মধ্যে এলাকার একের পর এক বাড়িতে অগ্নিকাণ্ড এবং তারপর একটি বাড়িতে আটজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায়। যা নিয়ে পরের দিনই এডিজি জ্ঞানবন্ত সিং-এর নেতৃত্বে সিট গঠন করে রাজ্য সরকার। ঘটনার সিবিআই তদন্তের দাবি পাল্টা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এদিন সেই মামলার রায় দান হয়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছে, সিট এই ঘটনার আর তদন্ত করতে পারবে না। সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিতে হবে। ন্যায়বিচারের স্বার্থেই, মানুষের আত্মবিশ্বাস বাড়াতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আদালতের তরফে। ঘটনায় সময় পুলিশের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আদালতের তরফে। এব্যাপারে প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে ৭ এপ্রিল।

সঙ্গত নির্দেশ, বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

সঙ্গত নির্দেশ, বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

এদিনের হাইকোর্টের রায়কে সঙ্গত বলেই মনে করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন রাজ্যে ২০১৩ সালের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। তবে এদিনের নির্দেশকে অভাবনীয় বলে বর্ণনা করেছেন তিনি।

স্বাগত জানিয়েছেন অধীর চৌধুরী

স্বাগত জানিয়েছেন অধীর চৌধুরী

এদিন বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন, এই নির্দেশ থেকেই বোঝা যায় ভারতে বিচার ব্যবস্থা রয়েছে। তবে এই তদন্ত যাতে আদালতের নজরদারিতে হয়, তার জন্যও তিনি বলেছেন। পাশাপাশি অধীর চৌধুরী এদিন বলেন, আনিস খানের হত্যাকাণ্ডের ঘটনাতেও সিবিআই তদন্ত করতে হবে।

স্বাগত জানিয়েছে বিজেপি

স্বাগত জানিয়েছে বিজেপি

হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, মুখপাত্র শমীক ভট্টাচার্য সবাই বলছেন, যেখানে মুখ্যমন্ত্রী পুলিশকে বলছেন, কোন ধারা প্রয়োগ করতে হবে, সেখানে বিচার নিরপেক্ষ হতে পারে না। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার এলাকায় সাক্ষী কিনতে গিয়েছিলেন বলেও অভিযোগ করেন তাঁরা।

তদন্তে সহযোগিতা আশ্বাস তৃণমূলের

তদন্তে সহযোগিতা আশ্বাস তৃণমূলের

এদিকে রাজ্য সরকার সিবিআই তদন্তের বিরোধিতা করবে না বলে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন রাজ্য সরকার তদন্তে সহযোগিতা করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+