পুলিসের কার্বাইন দিয়ে খুন মণীশ, দাবি অর্জুনের, রাজ্যপালের কাছে বিস্ফোরক অভিযোগ মণীশের বাবার
পুলিসের কার্বাইন দিয়ে খুন মণীশ, দাবি অর্জুনের, রাজ্যপালের কাছে বিস্ফোরক অভিযোগ মণীশের বাবার
বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনের ঘটনায় পুলিস-তৃণমূল আঁতাতের অভিযোগ করলেন অর্জুন সিং। রাজ্যপালের সঙ্গে দেখা করে মণীশের বাবা অভিযোগ করেন পুলিসের তদন্তে তাঁর ভরসা নেই। তিনি সিবিআই তদন্ত চান। তাঁর ছেলেকে নৃশংস ভাবৈে খুন করা হয়েছে। দোষীদের শাস্তি চান তিনি।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাত
দেহ নিয়ে রাজভবনে যাওয়া হল না বিজেপির। মণীশের দেহ প্যারাডাইস সিনেমা হলের সামনে রেখেই রাজভবনে গেলেন বিজেপির চার নেতা এবং মণীশের বাবা। তার আগে এলিট সিনেমা হলের সামনে পুলিস তাঁদের আটকালে অর্জুন সিং রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলে তাঁর অনুমতি নেন। তারপর চার নেতা অর্জুন সিং, কৈলাস বিজয়বর্গীয়, সব্যসাচী দত্ত, লকেট চট্টোপাধ্যায় এবং মণীশের বাবা। রাজ্যপাল সিঁড়ি দিয়ে নেমে এসে কথা বলেন তাঁদের সঙ্গে।

রাজ্যপালকে অভিযোগ
রাজ্যপালের কাছে মণীশের বাবা অভিযোগ করেছেন পুিলশ প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করতে চেয়েছিল। খুনের মামলা রুজু করতে চায়নি। রাজ্য পুলিসের তদন্তে তাঁর ভরসা নেই। তিনি সিবিআই তদন্ত চান। দোষীরা যাতে শাস্তি পান তার দাবি জানিয়েছেন রাজ্যপালের কাছে। জগদীপ ধনখড়ও তাঁকে আস্বস্ত করেছেন।

অর্জুণের বিস্ফোরক দাবি
অর্জুন সিং অভিযোগ করেছেন মণীশের খুনের ঘটনায় তৃণমূল-পুলিস আঁতাত রয়েছে। তাঁর আরও অভিযোগ পুলিসের কার্বাইন দিয়েই খুন করা হয়েছে মণীশকে। নির্মল ঘোষের বাড়ি থেকেই বেরিয়েছিল দুষ্কৃতীরা। তাঁরাই পরিকল্পনা করে সিিসটিভি গুলি খুলে নিয়ে গিয়েছিল। এলাকায় অর্জুনের ডান হাত বলেই পরিচিত ছিলেন মণীশ শুক্লা। বিধানসভা ভোটের আগে িটটাগড়ে এই দাপুটে নেতার মৃত্যুতে তাই দিশেহারা হয়ে গিয়েছেন অর্জুন সিং।

ফিরহাদের পাল্টা অভিযোগ
ফিরহাদ হাকিম পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলে ফিরতে চেয়েছিলেন মণীশ। সেকারণেই তাঁকে খুন হতে হল। এই ঘটনায় বাইরে থেকে ভাড়াটে খুনি আনা হয়েছিল। এতে হাত রয়েছে অর্জুন সিংয়ের এমনই অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা










Click it and Unblock the Notifications