শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙায় কঠোর পদক্ষেপের দাবিতে গর্জে উঠল বিজেপি
বুধবার সকালে ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লেপা ও ভাঙার ঘটনা ঘটেছে কেওড়াতলা মহাশ্মশান এলাকায়। সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠল রাজ্য বিজেপি।
বুধবার সকালে ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লেপা ও ভাঙার ঘটনা ঘটেছে কেওড়াতলা মহাশ্মশান এলাকায়। সেই ঘটনার প্রতিবাদে গর্জে উঠল রাজ্য বিজেপি। ঘটনায় কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে তাঁরা।

পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এদিনের ঘটনার পরে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কেওড়াতলা মহাশ্মশানে ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার মতো বর্বর ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও কঠোর পদক্ষেপের দাবি করছি।
BJP #WestBengal condemns barbaric act of vandalising statue of the Bharatiya Jana Sangh Bharat Keshri's founder Dr Syama Prasad Mukherjee at Keoratola Mohasoshan, Kolkata. We demand very strong action against culprits: Sayantan Basu, General Secretary, WB BJP pic.twitter.com/3B8UTsA3oI
— ANI (@ANI) March 7, 2018
নকশালপন্থী সংগঠনের তরফে কেওড়াতলায় বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে হামলা হয়েছে। ঘটনায় মূর্তি ভাঙার চেষ্টা ও মূর্তিতে কালি লেপা হয়েছে। মোট ৬জনকে হামলার অভিযোগে ধরা হয়েছে। ধৃতরা সকলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদিন সকালে মূর্তির সামনে হাজির হয়ে হাতুড়ি দিয়ে তা ভাঙার চেষ্টা হয় ও কালি লেপে দেওয়া হয়।
এদিকে ত্রিপুরায় লেনিনের মূর্তির পরে তামিলনাড়ুতে পেরিয়ারের মূর্তি ভাঙার দায় চেপেছে বিজেপির উপরে। সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়েছেন, বিজেপির কেউ জড়িত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি গঠনমূলক রাজনীতি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় বলেই দাবি করে টুইট করেছেন তিনি।












Click it and Unblock the Notifications