আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বিমান বসুর আশীর্বাদ নিলেন বিজেপি প্রার্থী তাপস রায়

কলকাতা উত্তর কেন্দ্রে রাম বাম কোনও সমীকরণ কি তাহলে হতে চলেছে? এই জল্পনা আরও উসকে গেল। আলিমুদ্দিন স্ট্রিটে তাপস রায়ের উপস্থিতি। সিপিএমের কার্যালয় মুজাফফর আহমেদ ভবনে তাপস রায় গেলেন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করলেন তিনি।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবন তাপস রায়ের। সিপিএম নেতা বিমান বসুর রাজনৈতিক জীবন আরও অনেক বেশি সময়ের বিমান বসুকে শ্রদ্ধার চোখে দেখেন ডান - বাম রাজনৈতিক নেতারা। ভোটের আগে বিমান বসুর সঙ্গে দেখা করতে গেলেন তাপস রায়।

Tapas Roy

তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাপস। কলকাতা উত্তর কেন্দ্রে তিনি এখন বিজেপির প্রার্থী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপস রায় লড়াই করছেন। এদিকে ওই কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। ফলে ত্রিমুখী লড়াই কতটা হবে? তাই নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

আজ সোমবার কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় আলিমুদ্দিন স্ট্রিটে প্রচারে গিয়েছিলেন। সেখানেই সিপিএমের দলীয় কার্যালয় মুজাফফর আহমেদ ভবন। সিপিএমের পার্টি অফিসে ঢোকেন তাপস রায়। সঙ্গে ছিলেন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ।

সিপিএম কার্যালয়ে বিমান বসু উপস্থিত ছিলেন। তাপস রায় ও বিমান বসুর ১০ মিনিট সৌজন্য সাক্ষাৎ, কথাবার্তা হয়। বিমান বসুর আশীর্বাদ নিয়েছেন তাপস রায়। বিমান বসুও তাঁকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এই সময় কলকাতায় প্রচন্ড গরম। তার মধ্যে শরীর সুস্থ রাখতে হবে। সেই বার্তাও দিয়েছেন এই বাম নেতা।

সোয়া তিনটে নাগাদ তাপস রায় বিমান বসুর সঙ্গে দেখা করেন। তাপস রায়কে কিছুটা এগিয়েও দেন বিমান বসু। দুজনের মধ্যে হাসি মুখে কথা হয়। বিমান বস তাঁর কেন্দ্রের ভোটার। বর্ষীয়ান সৎ রাজনীতিবিদ, নিষ্ঠাবান মানুষ তিনি। সেই কারণেই এদিন আশীর্বাদ নিতে আসা। জানিয়েছেন তাপস রায়।

বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ওই কেন্দ্রে আছেন। তাঁর হয়ে বামেরা লড়াই করছে। জানিয়েছেন বিমান বসু। তাপস রায়কে শুভেচ্ছা ও আশীর্বাদ করেছেন বর্ষীয়ান এই বাম নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+