Tapas Roy: তৃণমূল বিধায়কের বাড়িতে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে প্রণাম

আলিমুদ্দিনের পর এবার একেবারে তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছে গেলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। বুধবার সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন শশী পাঁজার বাড়িতে। সেখানে অজিত পাঁজার ছবিতে মালা দিয়ে তাপস রায় জানিয়েছেন এই বাড়িটি তাঁর কাছে মন্দিরের মতো।

অজিত পাঁজাকে তিনি নিজের রাজনৈতিক গুরু বলে মনে করেন। ১৯৮৯ সাল থেকে এই বাড়িতে তাঁর আনাগোনা ছিল। সেকারণে তিনি তাঁর রাজনৈতিক গুরুকে প্রণাম করতে এসেছিলেন। সেই সঙ্গে তাঁর লোকসভা কেন্দ্রের ভোটার এই বাড়িতে থাকেন তাঁর কাছেও ভোট প্রার্থনা করতে এসেছিলেন।

Tapas Roy

প্রসঙ্গত উল্লেখ্য তাপস রায়ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন। বরানগর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। কিন্তু লোকসভা ভোটের ঠিক আগেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপরেই বিজেপি তাঁকে উত্তর কলকাতা কেন্দ্রে প্রার্থী করেছে। উত্তর কলকাতা কেন্দ্রে বিজেপি প্রার্থী হওয়ার পর থেকেই শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি অস্ত্রে শান দিয়েছেন তিনি।

উত্তর কলকাতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত হয়েও কীভাবে তিনি প্রার্থী হচ্ছেন এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এমনকী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারিও দািব করেছিলেন তাপস রায়। উত্তর কলকাতায় প্রার্থী হওয়া তাঁর কাছে প্রথম। সেকারণে প্রথম থেকেই প্রচারে ঝড় তুলেছিলেন তাপস রায়।

কয়েকদিন আগে সটান আলিমুদ্দিনে পৌঁছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী। সিপিএমের সদর দফতরে বিজেপি প্রার্থীর যাওয়া নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। তাপস রায় অবশ্য সব সমালোচনায় জল ঢেলে দাবি করেছিলেন বিমান বসু তাঁর লোকসভা কেন্দ্রের ভোটার সেই সঙ্গে প্রবীণ রাজনীতিক।

একজন প্রার্থী হিসেবে তিনি বিমান বসুর কাছে ভোট চাইতে গিয়েছিলেন সেই সঙ্গে আশীর্বাদও নিয়েছেন।তারপরেই আবার তৃণমূল কংগ্রেস বিধায়ক শশী পাঁজার বাড়িতে তাপস রায়ের আগমন রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। যদিও তাপস রায় জানিয়েছেন তিনি অজিত পাঁজার বাড়িতে এসেছেন। অতিজ পাঁজা তাঁর রাজনীতির গুরু। এর আগে তিনি একাধিকবার এই বাড়িতে এসেছেন। এই লোকসভা কেন্দ্রে যখন প্রার্থী হয়েছেন তখন সেই রাজনীতির গুরুর কাছে শ্রদ্ধা জানিয়ে গেলেন।

তাপস রায় যখন যান শশী পাঁজার বাড়িতে তখন বিধায়ক ছিলেন বাড়িতে। এক তৃণমূল কাউন্সিলরও ছিলেন। শশী পাঁজা জানিয়েছেন তাঁর বাড়ি নয় অজিত পাঁজার বাড়িতে এসেছিলেন তাপস রায়। অজিত পাঁজার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সেকারণেই তিনি এসেছিলেন। তবে শশী পাঁজার সঙ্গেও কথা বলেছেন তাপস রায়। পুরোটাই সৌজন্যের কথা বলে জািনয়েছেন শশীপাঁজা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+