ফল প্রকাশের আগে বড় স্বস্তি দুই বিজেপি প্রার্থীর! এফআইআর-এ অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। আগামী ২১ শে জুন পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, নিদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মানিক পাঠানের দায়ের করা এফআইআরের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ১৮ জুন এই মামলার পরবর্তী শুনানি।
এদিন হাইকোর্টে মামলাকারী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ও ঝাড়গ্রামের প্রণত টুডু আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচনের ফলাফলের মুখে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে তাঁদের। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে ফের এফআইআর হওয়ার তা খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

অন্যদিকে, আদালতে স্বস্তি পেয়েছেন রেখা পাত্রও। আগামী ৫ জুলাই পর্যন্ত রেখার বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না। নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
অন্যদিকে ঝাড়্গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে ও মিথ্যা অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে এফআইআর খারিজ করা হোক, এই আবেদন করেন বিজেপি প্রার্থী। প্রয়োজনে সিবিআই তদন্তের নির্দেশ দিক আদালত, তিনি আর্জি জানান বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
প্রসঙ্গত ষষ্ঠ দফায় ভোটের দিন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু গড়বেতার আক্রান্ত হন বলে অভিযোগ। ইটে মাথা ফাটে প্রণত টুডুর দেহরক্ষীর। সেইসব দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা না নিলেও, ভোটের চারদিন পরে বৃহস্পতিবার গড়বেতা থানার পুলিশ আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ।
এছাড়াও মানিক পাঠান নামে এক যুবকও এফআইআর দায়ের করেন। তিনি অভিযোগ করেন, তিনি দিদিকে নিয়ে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় প্রণত টুডু তাঁর লোকজনকে নিয়ে কটুক্তি করেন।
এদিকে সপ্তম দফায় ভোটের আগের থেকেই উত্তর সন্দেশখালি। শনিবার ভোটের দিন এবং রবিবার ভোটের পরের দিনও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ। সেই ঘটনায় বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির বাসিন্দা রেখা পাত্রের বিরুদ্ধে নতুন করে এফআইআর করে পুলিশ, এমনটা জানা গিয়েছে।
এর আগে সন্দেশখালিতে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে ১২ মে মামলার ঘটনায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। সেই ঘটনায় রেখা পাত্র হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ১৪ জুন পর্যন্ত রেখা পাত্রের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না বলে জানায়।












Click it and Unblock the Notifications