যতই মানুষকে ভয় দেখাক বিজেপিই জয়ী হবে! যাদবপুরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অনির্বাণ
West Bengal Lok Sabha Phase 7 Voting: যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। রাজ্যের ৪২ টি লোকসভার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র যাদবপুর। এবার সেই কেন্দ্রে বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রীর থিংক ট্যাঙ্কের সদস্য অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে।
নাম ঘোষণা হওয়ার পর থেকেই যাদবপুর লোকসভা কেন্দ্র (West Bengal Lok Sabha Phase 7 Voting) কার্যত চষে বেড়িয়েছেন। মানুষের অভাব-অভিযোগের কথা শুনেছেন।

আজ শনিবার টালিগঞ্জ ফিউচার ফাউন্ডেশন স্কুলে (Tollygaunge Future Foundation School) সহধর্মিণীকে সঙ্গে নিয়েই ভোট দেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যাদবপুরে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। মানুষ তৃণমূল এবং সিপিএমকে দুর্নীতি করতে দেখেছে। তাতে তারা এই দুর্নীতিবাজদের পাশে আর নেই। আর তাই এবার বিজেপির উন্নয়নের হাতকে আরও শক্ত করতে চাইছে বলে মন্তব্য করেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
শুধু তাই নয়, যাদবপুরে যতই মানুষকে ভয় দেখাক বিজেপিকেই তাঁরা জয়ী করবে। তিনি বলেন বিগত দিনে আমি যাদবপুর লোকসভা (West Bengal Lok Sabha Phase 7 Voting) কেন্দ্রের বিভিন্ন বিধানসভা এলাকায় ঘুরে বেড়িয়েছি আর মানুষের অফুরন্ত আশীর্বাদ পেয়েছি , ভালোবাসা পেয়েছি। একই ভাবে আজও মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে আশীর্বাদ করবে বলে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী।
বলে রাখা প্রয়োজন, এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে (West Bengal Lok Sabha Phase 7 Voting) তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এবং বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন চলছে। তবে গত কয়েকদিন ধরে লাগাতার ভাঙর উত্তপ্ত হয়েছে। আইএসএফের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটেছে। আজ শনিবার নির্বাচনের দিনেও কার্যত ছবিটা ভাঙ্গরে এক। সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত ভাঙর।












Click it and Unblock the Notifications