২২ - ২৩ তারিখে বিজেপির প্রার্থী ঘোষণা? কী বললেন সুকান্ত মজুমদার?
চলতি মাসের ২২ - ২৩ তারিখে পশ্চিমবঙ্গের বাকি বিজেপি প্রার্থীর নাম প্রকাশিত হবে। রাজ্যে এসে এমনই বক্তব্য রাখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।
তৃণমূল কংগ্রেস ৪২ টি আসনে প্রার্থী দিয়েছে। এদিকে একদম শুরুতে ২০ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। যদিও আসানসোলের প্রার্থী সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। তারপর থেকে বিজেপির নতুন কোনও প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে প্রথম দফার ভোট। এদিকে বিজেপি এখনও সম্পূর্ণ প্রার্থী তালিকা দিতে পারছে না। তাই নিয়ে বাংলার রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা চলছে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কটাক্ষ করা হচ্ছে। বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। এমন কথাও বলা হচ্ছে তৃণমূলের থেকে।
তাপস রায়, মিঠুন চক্রবর্তী, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে বাংলার আকাশে ঘুরছে। কিন্তু এখনও পরিষ্কার কোনও বার্তা গেরুয়া শিবির থেকে আসেনি। বিজেপির সমর্থকদের মনোবল কেমন থাকবে? তাই নিয়েও প্রশ্ন উঠছে। এই অবস্থাতেই দিল্লিতে ডাক পড়েছিল শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের।
প্রার্থী পদ বাছাই নিয়ে নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর। সোমবার দীর্ঘ সময় এই আলোচনা হয়। এরপর দুই নেতৃত্ব বাংলায় ফিরেছেন। বিমানে শিলিগুড়ি নামে সুকান্ত মজুমদার। প্রার্থী সম্পূর্ণ বাছাই হয়ে গিয়েছে। একথা জানান তিনি।
সুকান্ত মজুমদার এদিন বলেন, "নিয়ম অনুযায়ী আমাদের পার্টি চলে। ২২-২৩ তারিখ হতে পারে। মঞ্চে গিয়ে র্যাম্পে হেঁটে প্রার্থী ঠিক হয় না। নির্বাচনী কমিটি বসে ঠিক হয়। এর ফলে কোনও দেরি হচ্ছে না। তৃণমূল আগে শুরু করলেও আমরা টপকে যাব।"
তৃণমূলের দার্জিলিং আসন জেতার বিন্দুমাত্র অবস্থা নেই। জলপাইগুড়ির সাংসদকে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। তাই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সুকান্ত। শিলিগুড়ির তৃণমূল নেতাদের চ্যালেঞ্জ করে তিনি বলেন, "জয়ন্ত রায় যতদিন এলাকায় এসেছেন। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে একদিন বেশি এলাকায় গিয়েছেন। তাহলে জলপাইগুড়িতে আমরা প্রার্থী দেব না।" এমনই চ্যালেঞ্জ করলেন সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications