পঞ্চায়েত ভোট নিয়ে এবার হাইকোর্টে বিজেপি! এই কারণে আদালতের হস্তক্ষেপের আর্জি
সব প্রার্থীর মনোনয়ন পেশের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করছে বিজেপি। যাঁরা মনোনয়ন পেশ করতে পারেননি, সেখানে মনোনয়ন পেশ করতে যা করার সেই ব্যবস্থা নেওয়া হোক হাইকোর্টের তরফ থেকে।
সব প্রার্থীর মনোনয়ন পেশের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করছে বিজেপি। যাঁরা মনোনয়ন পেশ করতে পারেননি, সেখানে মনোনয়ন পেশ করতে যা করার সেই ব্যবস্থা নেওয়া হোক হাইকোর্টের তরফ থেকে। দুপুরের দিকে এই আবেদনের শুনানির সম্ভাবনা। এর আগে সুপ্রিম কোর্টে গিয়ে কার্যত পরাজিত হয় বিজেপি।

বিজেপির তরফে নির্বাচন কমিশনের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির পরেও তা বাতিল করার সিদ্ধান্ত হাইকোর্টের নজরে আনা হবে বলে জানা গিয়েছে।
সুপ্রিম কোর্টের কাছে মনোনয়ন পেশে সময় বৃদ্ধি থেকে শুরু করে প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নামানোরও দাবি করা হয়েছিল। গোটা বিষয়টি যাতে রাজ্য নির্বাচন কমিশনের এক্তিয়ার ভুক্ত থাকে, সে বিষয়ে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার।
পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে কোনও হস্তক্ষেপ নয়। জানিয়েছিল সুপ্রিম কোর্ট। রায়কে স্বাগত জানিয়েছিল তৃণমূল কংগ্রেস।
এর আগে প্রদেশ কংগ্রেসও পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে গিয়েছিল। সওয়াল করেছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতের রায় না মানার অভিযোগ জানান অধীর চৌধুরী। আদালতের রায়ের পরেও মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জায়গায় মনোনয়ন পেশে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ করা হয়।












Click it and Unblock the Notifications