Bengal Bjp Agitation: বিতর্কিত মন্তব্য ফিরহাদের! পুরসভার সামনে ব্যাপক বিক্ষোভ বিজেপির
Bengal Bjp Agitation: কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিতর্কিত মন্তব্যের জের। পথে নামল বঙ্গ বিজেপি। আজ শুক্রবার কলকাতা পুরসভার সামনে মেয়রের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। একই সঙ্গে মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে।
অন্যদিকে ফিরহাদ হাকিম কী মন্তব্য করেছেন তা তিনি জানেন না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী কোনও ভিডিও দেখেননি বলে জানিয়েছেন (Bengal Bjp Agitation)।

সম্প্রতি একটি সভায় যোগ দিয়ে 'দাওয়াত-ই-ইসলাম' দেন। আর সেই সভার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলার তরফে ভিডিও'র সত্যতা যাচাই করা হয়নি। তবে ভিডিও সামনে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। নিন্দার ঝড় ওঠে সমাজের বিভিন্ন স্তর থেকে। আর এহেন মন্তব্যের প্রতিবাদেই আজ শুক্রবার কলকাতা পুরসভার সামনে কলকাতা উত্তর সাংগঠনিক জেলার তরফে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়।
যেখানে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ সহ একাধিক বিজেপি শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান। এদিন মুম্বইতে শিবসেনার দফতরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এক সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করলে, বিষয়টি জানেন না বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications