রথযাত্রা নিয়ে ফের সিঙ্গল বেঞ্চে আবেদন! শুরুতেই 'ধাক্কা' বিজেপির
রাজ্যে রথযাত্রা শুরুর জন্য মামলা করার আবেদন মঞ্জুর হলেও, মামলার দ্রুত শুনানির জন্য বিজেপির আর্জি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। এদিন দিনের শুরুতেই সিঙ্গল বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে
রাজ্যে রথযাত্রা শুরুর জন্য মামলা করার আবেদন মঞ্জুর হলেও, মামলার দ্রুত শুনানির জন্য বিজেপির আর্জি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। এদিন দিনের শুরুতেই
সিঙ্গল বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে আবেদন করেন বিজেপির আইনজীবীরা। বিষয়টি নিয়ে মঙ্গলবার থেকে শুনানি হবে বলে জানা গিয়েছে।

বিজেপির তরফে আইনজীবীরা আদালতে জানান, ৩ টি রথযাত্রার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সরকার তা খারিজ করে দিয়েছে। বিজেপি তরফে জানানো হয়,
রথযাত্রা নয়, এটা হল গণতন্ত্র রক্ষার জন্য যাত্রা। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তরফে রাজ্যে তাদের ৩৮ টি সংগঠন জেলায় মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ১১ টিতে অনুমতি দেওয়া হলেও বাকিগুলিতে তার অনুমতি পাওয়া যায়নি।
এদিন, দিনের শুরুতে রথযাত্রা নিয়ে মামলা শুরু করার অনুমতি পেলেও, তার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেন বিচারপতি।
এর আগে কোচবিহারে রথযাত্রার অনুমতি পাওয়া নিয়ে বিজেপি এই বিচারপতির বেঞ্চেই আবেদন করেছিল। বিচারপতি ৯ জানুয়ারি পর্যন্ত রথযাত্রার উপর স্থগিতাদেশ জারি করেছিলেন। এই সিঙ্গল বেঞ্চের রায়ে সন্তুষ্ট না হয়ে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করে বিজেপি। ওই ডিভিশন বেঞ্চ সেই সময় সিঙ্গল বেঞ্চের রায়ের সংশোধন করে।
রবিবার উস্তিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, রথযাত্রা তারা করবেনই। তিনি জোর দিয়ে বলেন, তারা কোর্টেও লড়াই করবেন এবং ভোটেও লড়াই করবেন। সঙ্গে সোমবার সকালেই হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications