বিজেপি যুবনেত্রীর জামিনের আবেদন! সুপ্রিম কোর্টে শুনানি মঙ্গলবার
বিজেপির যুবনেত্রীর জামিনের আবেদন গেল সুপ্রিম কোর্টে। এদিন দলের তরফে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।
বিজেপির যুবনেত্রীর জামিনের আবেদন গেল সুপ্রিম কোর্টে। এদিন দলের তরফে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। সর্বোচ্চ আদালতের তরফে জামিনের আবেদনের শুনানি ঠিক করা হয়েছে মঙ্গলবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি শেয়ার করার অভিযোগ শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তারপর তাঁর ১৪ দিনের পুলিশ হেফাজত হয়।

আদালতে প্রিয়ঙ্কা শর্মার আইনজীবী তথা সিনিয়র অ্যাডভকেট নীরজ কিষাণ কাউল বলেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো ছাড়া তাঁর মক্কেলের আর কোনও উপায় ছিল না। মঙ্গলবার এই মামলার শুনানি হবে, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে।
প্রিয়ঙ্কা শর্মা এমন একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে প্রিয়ঙ্কা চোপড়ার মুখ সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো হয়েছিল বলে অভিযোগ। প্রিসঙ্কা শর্মার বিরুদ্ধে দাসনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিভাস হাজরা। এরপর তাঁকে গ্রেফতার করে দাসনগর থানার পুলিশ।
এদিকে, প্রিয়ঙ্কা শর্মার মা সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন, বিজেপির হয়ে কাজ করার অভিযোগেই তাঁর মেয়েকে গ্রেফতার করা হয়েছে।
Priyanka Sharma, Howrah District Club Cell Convener, Bharatiya Janata Yuva Morcha was arrested on charges of posting a photo-shopped picture of WB CM.Her mother says,"She just shared the picture on social media like many others,since she is an opposition worker she was arrested." pic.twitter.com/eAFLvKKFEM
— ANI (@ANI) May 12, 2019












Click it and Unblock the Notifications