অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি অনুব্রত

অসুস্থ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম-এ। সূত্রের খবর অনুযায়ী, পায়ের ফোঁড়ায় কাতর অনুব্রত। উচ্চ রক্তচাপের সমস্যার সঙ্গে রক্তে শর্করার সমস্যাও রয়েছে।

অসুস্থ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম-এ। সূত্রের খবর অনুযায়ী, পায়ের ফোঁড়ায় কাতর অনুব্রত। উচ্চ রক্তচাপের সমস্যার সঙ্গে রক্তে শর্করার সমস্যাও রয়েছে তাঁর।

 অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি অনুব্রত

ভোট আসলেই এই নেতার মুখে আসে চড়াম চড়াম ছাক বাজানোর কথা। রাস্তার ধারে উন্নয়ন দাঁড়িয়ে থাকার কথা চলে আসে। সবসময়ই যেন একটু রাফ অ্যান্ড টাফ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মুখ্যমন্ত্রীর স্নেহেরও বটে। তাঁকে আড়াল করতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল মাথায় অক্সিজেন কম ঢোকে। সবসময় সঙ্গে থাকে অক্সিজেন সিলিন্ডার। এহেন নেতাই এবার হাসপাতালে ভর্তি।

সূত্রের খবর অনুযায়ী, পায়ের ফোঁড়ায় কাবু অনুব্রত। সঙ্গে রয়েছে উচ্চ রক্তচাপ আর রক্তে শর্করার সমস্যা। তাঁকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। তিনি রয়েছেন উডবার্ন বল্কের ১০২ নম্বর কেবিনে।

হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত কারণে অনুব্রত মণ্ডলের শারীরিক সমস্যা রয়েছে। শনিবার অনুব্রত মণ্ডলের বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে। শ্বাসকষ্টের সমস্যা থাকায় ফুসফুসের পরীক্ষা করানো হতে পারে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+