ছাত্র-যুবদের উদ্যোগে টনক নড়ল আলিমুদ্দিনের , 'জনতার রান্নাঘরে' নিজেই রাঁধুনি সাজলেন বিমান বসু
ছাত্র-যুবদের উদ্যোগে টনক নড়ল আলিমুদ্দিনের , 'জনতার রান্নাঘরে' নিজেই রাঁধুনি সাজলেন বিমান বসু
করোনা সংকটে বিপর্যস্ত রাজ্যের গরিব মানুষ। দুবেলা দুমুঠো অন্ন জোটানোই কষ্টকর। রাজ্যের গরিবদের মুখে অন্ন তুলেদিতে জনতার রান্নাঘর তৈরি করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠন। খবরটা পেয়ে সোজা আলিমুদ্দিন থেকে সেখানে হাজির হয়ে গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অনেকটা সকলকে চমকে দিয়েই ছাত্রের রান্না ঘরে ঢুকে খুন্তি নারলেন ষাটোর্ধ্ব বিমান বসু।

জনতার রান্না ঘরে বিমান
বয়স হয়েছে। সেই শক্তি এখন নেই। তবে ভেতরে সেই লড়াইয়ের উত্তেজনাটা এখনও রয়ে গিয়েছে। গরিব মানুষের পাশে দাঁড়ানোর সেই স্পৃহা আজও অমলিন। আবারও প্রমাণ করে দিলেন ষাটোর্ধ্ব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কসবায় ছাত্র যুবদের জনতার রান্না ঘরে হাজির হয়ে গিয়েছিলেন তিনি। সেখানেই রান্না ঘরে ঢুরে নিজে হাতা খুন্তি নিয়ে রান্না করতে বসে গিয়েছিলেন। অবাক হয়ে তাকিয়ে দেখেছিলেন সূর্য কান্ত মিশ্ররা।

ফিরে গেলেন স্মৃতির সরণীতে
ছাত্রযুবদের উদ্যোগে অভিভুত বিমান বসু ফিরে গিয়েছিলেন নিজের প্রথম জীবনের স্মৃতিতে। বাড়ি ছাড়ার পর কীভাবে থাকতেন। সেখানে যে তাঁকেই হাত পুড়িয়ে রান্না করে খেতে হত সেকথা স্মরণ করে গল্প করেন তাঁদের। গরিব মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার এই এলাহি আয়োজনে তিনি যে ভীষণ খুশি হয়েছেন সেটা প্রকাশ্যে এসে পড়েন। যুবদের পরামর্শ দিয়ে বলেন অসুস্থ আর শিশুদের কথা মাথায় রেখে হালকা রান্না করে দিতে হবে।

তৎপর আলিমুদ্দিন
ছাত্রযুবদের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে আলিমুদ্দিনে ফিরেই আলোচনা বসে যান বামফ্রন্ট চেয়ারম্যান এবং সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্ররা। পার্টি তহবিল থেকে অর্থ দিয়ে এই ক্যান্টিন চালিয়ে যেতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিপিএম।

আন্দোলনে ভাঁটা
একাধিক কর্মকাণ্ড রাজ্যে ঘটে গেলেও বামপন্থী নেতাদের তেমন ময়দানে দেখা যায়নি। সুজন চক্রবর্তী সুর চড়িয়েছেন ঠিকই কিন্তু চৌত্রিশ বছর বাংলা শাসন করা রাজনৈতিক দলের তেমন জোরদার প্রতিবাদ বা আন্দোলন সাম্প্রতিককালে দেখা যায়নি। নেতৃত্বের অভাব না পরিকল্পনার অভাস সেটাই এখন বড় প্রশ্ন।












Click it and Unblock the Notifications