'গণ্ডগোল' কলকাতার আকাশে! অল্পের জন্য রক্ষা পেল বিমান

কলকাতার আকাশে পাখির ধাক্কা। অল্পের জন্য রক্ষা পেল বিমান বাংলাদেশের বিমান। সোমবার সকাল ১০.৩০ নাগাদ ঘটনাটি ঘটে। বিমানের সামনের অংশে ক্ষতি লেও, সুরক্ষিত ভাবে নামতে পেরেছে বিমানটি।

কলকাতার আকাশে পাখির ধাক্কা। অল্পের জন্য রক্ষা পেল বিমান বাংলাদেশের বিমান। সোমবার সকাল ১০.৩০ নাগাদ ঘটনাটি ঘটে। বিমানের সামনের অংশে ক্ষতি হলেও, সুরক্ষিত ভাবে নামতে পেরেছে বিমানটি। শদেড়েকের ওপর যাত্রী ও বিমানকর্মী, সবাই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। তবে ফিরতি পথে বিমানটি ছাড়তে বিলম্বের কথা জানা গিয়েছে।

গণ্ডগোল কলকাতার আকাশে! অল্পের জন্য রক্ষা পেল বিমান

বিমানবন্দর সূত্রে খবর, ঢাকা থেকে আসা বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের জন্য তৈরি হচ্ছিল। সেই সময় বিমানের সামনের দিকে পাখির সঙ্গে ধাক্কা লাগে।

সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে দেখা যাচ্ছে বিমানে পাখির ধাক্কা লাগার ঘটনায় শীর্ষস্থানে রয়েছে কলকাতা বিমানবন্দর। ৬ মাসে ২২ টি ঘটনা ঘটেছে। এরপরেই রয়েছে চেন্নাই।

বিমানবন্দর লাগোয়া এলাকায় আবর্জনার স্তুপের জন্যই এধরনের ঘটনা বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে ফের কথা বলা হবে বলে বিমানবন্দর সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+