আবারও কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল গুরুং মামলার শুনানি
এক সময় পাহাড়ের অঘোষিত বনধ চালানো পাহাড় সম্রাট বিমল গুরুংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া ১৫৮টি মামলার প্রেক্ষিতে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পাহাড় সম্রাট বিমল গুরুং। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে।

কিন্তু আদালত সূত্রের জানা গিয়েছে, এদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ান ডিভিশন বেঞ্চের অন্য তম বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কারণ বিচারপতি হিসেবে কাজ শুরু করার আগে তিনি এই মামলার আইনজীবী ছিলেন। সে কারণে তিনি এই মামলার শুনানি করতে পারবেন না। তাই এই মামলা ফিরল হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণের ডিভিশন বেঞ্চে।
প্রসঙ্গত, গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ও রোশন গিরীদের হস্তক্ষেপে পাহাড়ে টানা বন্ধ এবং প্রায় চার মাসের বেশি সময় ধরে দার্জিলিং পাহাড় অশান্ত করে রাখা এবং একাধিক খয়ক্ষতির ঘটনায় ১৫৮ টি মামলায় অভিযুক্ত হয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধেও দায়ের হয় একাধিক মামলা। বাকি ২৭ টি মামলায় অভিযুক্ত হন অন্যান্য মোর্চা নেতারা। সেই সব মামলায় আগাম জামিনের আবেদনে আদালতের দ্বারস্থ হন তারা। এদিন সেই মামলারই শুনানি ছিল হাইকোর্টে।












Click it and Unblock the Notifications