১৪৪ ধারার মধ্যে বাইক র্যালি! আধিকারিকদের সামনেই দাপাদাপি হেলমেট বিহীন বহিরাগতদের
সাত সকালেই বহিরাগতদের বাইক র্যালি আলিপুর প্রশাসনিক ভবনের ভিতরে। বিরোধীদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
সাত সকালেই বহিরাগতদের বাইক র্যালি আলিপুর প্রশাসনিক ভবনের ভিতরে। বিরোধীদের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক ভবন আলিপুরে। তবে সেখানকার নিরাপত্তার দায়িত্বে কলকাতা পুলিশ। পুলিশের একাধিক ভ্যান একাধিক পদস্থ আধিকারিকের সামনে দিয়েই সকাল সাড়ে আটটা নাগাদ বাইক র্যালি ঢুকে পড়ল আলিপুর প্রশাসনিক ভবন চত্বরে। ১৪৪ ধারাকে পরোয়া না করেই এই র্যালি। পুলিশ বেশ কয়েকটি বাইককে ঢুকিয়েও দেয়। পরে অবশ্য বাকিদের আটকে দেয়। একএকটি বাইকে দু থেকে তিনজন বসে। তাদের কারও মাথায় নেই হেলমেট। এক্ষেত্রেও কোনও দোষ দেখছে না কলকাতা পুলিশ।
বিরোধীদের অভিযোগ, বেলা ১১টায় মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হওয়ার আগে থেকেই এলাকার দখল নিতেই সেখানে তৃণমূলের বাইক বাহিনী। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
৮ এপ্রিল সোমবার মনোনয়ন জমা দেওয়ার সময়ও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রচুর পুলিশের সঙ্গে ছিল বাইক বাহিনীও। প্রশাসনিক ভবনের গেট অবরোধ করে রেখেছিল তারা। বয়ানে জানিয়েছিলেন মারধরে আহত সাংবাদিক।












Click it and Unblock the Notifications