রাতের শহরে ফের দুর্ঘটনা, ট্রাম লাইনে চাকা পিছলে মৃত্যু বাইক আরোহীর

কলকাতা, ১২ অক্টোবর : রাতের শহরে ফের দুর্ঘটনা। ফের বাইক আরোহীর প্রাণ কাড়ল দায়িত্বজ্ঞানহীন বেপরোয়া ড্রাইভিং। ট্রাম লাইনে বাইকের চাকা পিছলে প্রাণ গেল এক মহিলা বাইক আরোহীর। মঙ্গলবার বিজয়া দশমীর রাতে মানিকতলার কাছে এই দুর্ঘটনা ঘটে। মৃত বাইক আরোহীর নাম সঞ্জু সাউ। বয়স আনুমানিক ৪০ বছর।

স্কুটারের পিছনে বসেছিলেন ওই মহিলা আরোহী। মানিকতলা ব্রিজের কাছে ট্রাম লাইনে বাইকের চাকা পিছলে যায়। ছিটকে পড়ে বাইকটি। চালক ও ওই মহিলা আরোহী দু'জনেই ছিটকে পড়েন বেশ খানিকটা দূরে। মহিলার মাথায় হেলমেট ছিল না। পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে শহরের বুকে।

রাতের শহরে ফের দুর্ঘটনা, ট্রাম লাইনে চাকা পিছলে মৃত্যু বাইক আরোহীর

মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনা রুখতে 'সেফ ড্রাইভ, সেফ লাইভ' বার্তা দিয়েছেন চালক-আরোহীদের। হেলমেট পড়ার নিদান দিয়েছিলেন সমস্ত বাইক আরোহীকে। এমনকী হেলমেট না পড়লে পেট্রোল দেওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কিন্তু কে শোনে কার কথা, বাইক আরোহীরা পদে পদে আইন ভাঙছেন।

সুরক্ষার জন্য হেলমেটের ব্যবহার অবশ্য করণীয় হলেও, তারা হামেশাই হেলমেটহীন মাথায় বাইক চালাচ্ছেন। পেট্রোল পাম্পেও দেদার পেট্রোল বিক্রি হচ্ছে হেলমেট ছাড়াই। আর সেই হেলমেট না পরার মাশুল গুনতে হচ্ছে প্রতিনিয়ত। একটার পর একটা প্রাণ কাড়ছে চালক-আরোহীদের সচেতনতার অভাব ও দায়িত্বজ্ঞানহীন ড্রাইভিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+