মৌলিক সততা নেই! অভিযোগ নিয়ে মমতাকে পাগলা গারদের পথ দেখালেন 'ভাজা মাছ উল্টে খেতে না জানা' বিকাশ
২১ জুলাইয়ের (21 July) মহা সমাবেশ। সেখান থেকে বিজেপির (BJP) পাশাপাশি রাজ্যে শূন্য হয়ে যাওয়া সিপিআইএমকে (CPIM) আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এর মধ্যে রয়েছে বাম আমলে নিয়োগ সংক্রান্ত অভিয
২১ জুলাইয়ের (21 July) মহা সমাবেশ। সেখান থেকে বিজেপির (BJP) পাশাপাশি রাজ্যে শূন্য হয়ে যাওয়া সিপিআইএমকে (CPIM) আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এর মধ্যে রয়েছে বাম আমলে নিয়োগ সংক্রান্ত অভিযোগও। মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ ভট্টাচার্যের (Bikash Bhattacharjya) নাম করেও কটাক্ষ করেন। যা নিয়ে পাল্টা মন্তব্য করতে গিয়ে বিকাশ ভট্টাচার্য বলেছেন, উনি নিজেই ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করে জনসমক্ষে প্রমাণ করুন, না হলে স্থান পাগলা গারদে।

১৭ হাজার চাকরি রেডি
আসানসোলের পরে ফের একবার মুখ্যমন্ত্রী ২১ জুলাইয়ের সমাবেশে বললেন রাজ্যে শিক্ষক পদে ১৭ হাজার চাকরি রেডি। কেস চলছে বলে করা যাচ্ছে না। আসানসোলে মুখ্যমন্ত্রী সভায় বেশ কয়েকজন এসএলএসটি চাকরিপ্রার্থী বিক্ষোভ দেখান।সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিকাশবাবুদের গিয়ে বলুন, তাঁর তো টাকার অভাব নেই। তিনি চাকরি বন্ধ করেছেন, তিনিই ব্যবস্থা করে দিন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যাঁরা ডিপ্রাইভড মনে করেছিলেন, তাঁদের জন্যও তিনি চাকরির ব্যবস্থা করেছিলেন। কিন্তু কোর্টে মামলা চলায় সব কিছুই বন্ধ।

২ ঘন্টায় চাকরি, বলেছিলেন বিকাশ
পাল্টা সেদিনই বিকাশ ভট্টাচার্য বলেছিলেন ১৭ হাজার ছেলে মেয়েকে চাকরি দিতে ২ ঘন্টা সময় লাগবে। তবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। উনি (মমতা) পদত্যাগ করলে তিনি (বিকাশ) চাকরির ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন বিকাশ ভট্টাচার্য। পাল্টা তিনি প্রশ্ন করেছিলেন, আদালতে মামলা হল কেন? এর পিছনে দুর্নীতি আর কাটমানির অভিযোগ তিনি করেছিলেন।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিযোগ
রাজ্যে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল গুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আটকে রয়েছে। চলছে সিবিআই তদন্ত। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি যেমন প্রাক্তন হয়েছেন, ঠিক তেমনই প্রাক্তন হয়ে গিয়েছেনপ্রাথমিক শিক্ষা সংসদের দায়িত্বে থাকা মানিক ভট্টাচার্য। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সিপিএমকে আক্রমণ করতে দিয়ে বলেন, সিপিএম আমলে ১০-১৫ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে। তিনি আরও বলেন, সিপিএম-এরএকটা কাগজ আছে, সেখানকার কর্মীদের স্ত্রীরা শিক্ষকতার চাকরি পেয়েছিলেন, কিন্তু কীভাবে?
এদিন বিকাশ ভট্টাচার্যের নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিকাশবাবু, আপনাদের সময় কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? তিনি বলেন, সেই ফাইল কি বের করব? এব্যাপারে তিনি বদলা নয়, বদল চাই স্লোগানের কথা উল্লেখ করে বলেন,
সেই কারণেই কিছু করেননি। বিকাশ ভট্টাচার্যকে ভাজা মাছ উল্টে খেতে না জানা বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

হয় রসগোল্লা খাওয়াবেন, না হলে মমতার স্থান পাগলা গারদে
প্রায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যসভায় সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্য। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চেয়ারপার্সন হয়ে একটি তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনে রিপোর্ট দিন জনসমক্ষে। তাহলে তিনি এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবেন।
এর জন্য তিনি আদালতেও যাবেন না। আর তা না হলে মমতাকে পাগলা গারদে রাখা হোক। বিকাশ ভট্টাচার্য বলেছেন, তিনি এব্যাপারে মানহানি মামলা করে সময় নষ্ট করতে রাজি নন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রশ্ন করে বলেন, ছায়ার সঙ্গে যুদ্ধ না করে তথ্য দিচ্ছেন না কেন?মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌলিক সততা নেই বলেও মন্তব্য করেন এই সিপিএম নেতা।












Click it and Unblock the Notifications