Kolkata doctor death case: ভোররাতে লালবাজারের বিশাল টিম আরজি করে! সিটের নজরে ডেলিভারি বয়

Kolkata doctor death case: আরজি কর হাসপাতালে (RG Kar Hospita) জুনিয়ার চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল বাংলা। ঝড় উঠছে প্রতিবাদের। সর্বস্তরে বিচারের দাবি উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একের পর এক রহস্যময় ফোনালাপ। যেখানে দুই ব্যক্তিকে বেশ কিছু কথা বলতে শোনা যাচ্ছে।

এমনকি প্রভাবশালীদের আড়াল করার কথাও শোনা যাচ্ছে ওই ভাইরাল ভিডিও'তে। যদিও পুলিশের তরফে বিষয়টিকে কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে (Kolkata doctor death case) ।

Kolkata doctor death case

আর এর মধ্যেই আজ সোমবার ভোররাতে আরজি কর হাসপাতালে (RG Kar Hospita) যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম। জানা যাচ্ছে, ঘটনাস্থলের সম্পূর্ণ ভিডিও করেন তাঁরা। সেমিনার রুম সহ চার তলার বিভিন্ন অংশের ভিডিও করা হয়। শুধু তাই নয়, বেশ কিছু নমুনাও গোয়েন্দা টিমের সদস্যরা সংগ্রহ করেছেন বলে জানা যাচ্ছে। প্রায় কয়েক ঘণ্টা ধরে এই কাজ চালান আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, ভিডিওগ্রাফির মাধ্যমেই লালবাজার (Kolkata Police) ঘুঁটি সাঁজাতে শুরু করেছে। অন্যদিকে আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শন করবেন ময়নাতদন্তের সঙ্গে যুক্ত তিনজন চিকিৎসক। এরপর কলকাতা পুলিশের তদন্তকারী টিমের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে ঘটনায় (Kolkata doctor death case) আরও বেশ কয়েকজনের বয়ান রেকর্ডের কথাও এদিন শোনা যাচ্ছে, সূত্রের খবর, ঘটনার আগে রাতে ওই মহিলা চিকিৎসক অনলাইন একটি অ্যাপ থেকে খাবার অর্ডার করেছিলেন। যে ডেলিভারি বয় সেই খাবার দিতে আসে তাঁকে এদিন তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

মূলত তিনি কে দেখেছিলেন, পরিস্থিতি কেমন ছিল এই সমস্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। পাশাপাশি আরও বেশ কয়েকজনের বয়ান নেওয়ার কথা ভাবছেন লালবাজারের আধিকারিকরা। যদিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা জায়নি। তবে ঘটনায় যে একেবারে কোমর বেঁধে লালবাজার নেমে পড়েছে তা কার্যত স্পষ্ট।

বলে রাখা প্রয়োজন, রবিবারই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, পড়ুয়াদের কাছে কোনও খবর থাকলে, কেউ জড়িত আছে মনে করলে যেন কলকাতা পুলিশকে জানানো হয়। তিনি বলেন, কলকাতা পুলিশ যে কোন অভিযোগ গুরুত্ব দিয়ে দেখবে, এব্যাপারে কিছুই লুকানোর নেই বলেও জানান তিনি। অন্যদিকে আজ সোমবারও সকাল থেকে লালবাজারের তরফে হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+