আর্থিক প্রতারণার মামলায় আপাতত মুকুলকে স্বস্তি দিল হাইকোর্ট
আর্থিক প্রতারণার মামলায় আপাতত স্বস্তি মুকুল রায়ের। তাঁর গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট।
আর্থিক প্রতারণার মামলায় আপাতত স্বস্তি মুকুল রায়ের। তাঁর গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ জারি থাকবে। তবে তদন্তে সহযোগিতা করতে হবে মুকুলকে।

আদালত জানিয়েছে, তদন্তের সহযোগিতার জন্য মুকুলকে ডেকে পাঠালে বাহাত্তর ঘণ্টা আগে নোটিশ পাঠাতে হবে। ১৬ সেপ্টেম্বর বিচারপতি সইদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। এজি না থাকায় এদিন সময় চেয়ে নেন সরকারি আইনজীবী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ায়নি কলকাতা হাইকোর্ট। এর আগে ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুকুলের গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল আদালত। ব্যক্তিগত কারণে এই মামলা ফেরায় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। পরে মামলা বিচারপতি সইদুল্লা মুন্সির ডিভিশন বেঞ্চে মামলা উঠলেও অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রথমে বাড়ায়নি আদালত। শুক্রবার এই মামলার শুনানি ধার্য করে বিচারপতি মুন্সির ডিভিশন বেঞ্চ।












Click it and Unblock the Notifications