মমতার সরকারের বরখাস্তের দাবিতে বিজেপি-র মহামিছিল, ধর্মতলায় ধুন্ধুমার

নারদ-দুর্নীতিতে রাজ্য সরকারের বরখাস্ত ও অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে বিজেপি-র মহামিছিল ডোরিনা ক্রসিংয়ে আটকে দিল পুলিশ।

কলকাতা, ২২ মার্চ : নারদ-দুর্নীতিতে রাজ্য সরকারের বরখাস্ত ও অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে বিজেপি-র মহামিছিল ডোরিনা ক্রসিংয়ে আটকে দিল পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়। ধুন্ধুমার কাণ্ড ঘটে যায় ডোরিনা ক্রসিংয়ে। বিজেপি নেতা-কর্মীরা বাধা পেয়ে রাস্তার উপরই বসে পড়েন। অবরুদ্ধ হয়ে যায় এসএন ব্যানার্জি রোড-সহ অন্যান্য রাস্তাগুলি।

এখান থেকেই বিজেপি-র একটি প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। অবরুদ্ধ রাস্তায় মানুষের অসুবিধা কথা ভেবে মহামিছিলের কর্মসূচি শেষ বলে ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পূর্ব ঘোষণামতো বুধবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় বিজেপি-র মহামিছিল। মিছিলের অগ্রভাগেই ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ প্রথম সারির রাজ্য নেতারা।

মমতার সরকারের বরখাস্তের দাবিতে বিজেপি-র মহামিছিল, ধর্মতলায় ধুন্ধুমার

ধর্মতলায় ঢোকার মুখেই সেই মিছিল ব্যারিকেড করে আটকে দেয় কলকাতা পুলিশ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পদত্যাগ দাবি করা হয়। মিছিল থেকে রাজ্যের তৃমমূল সরকারের বরখাস্ত দাবি করা হয়।

এরপর রাজভবনে যায় বিজেপি-র একটি প্রতিনিধি দল। সেখানে রাজ্যপালের কাছেও দুর্নীতিগ্রস্ত রজ্য সরকারের বরখাস্ত দাবি করবে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের বরখাস্ত দাবি করেন। নারদ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবি তোলেন বিজেপি কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+