Kolkata Metro: পাঁচ অগাস্ট থেকেই বড় বদল কলকাতা মেট্রোয়! আরও বেশি সুবিধা

Kolkata Metro: প্রত্যেক দিন কয়েক হাজার যাত্রী কলকাতা মেট্রোয় যাত্রা করেন। ব্লু-লাইন হোক কিংবা ওরেঞ্জ লাইন, সর্বত্রই যাত্রীদের ভিড় বাড়ছে। এই অবস্থায় মেট্রো যাত্রীদের জন্য বড়সড় সুখবর। আরও সুষ্ট এবং সুন্দর হতে চলেছে মেট্রোয় চলাচল। এক ধাক্কায় বাড়ছে পরিষেবা। তবে তা

অরেঞ্জ লাইন অর্থাৎ কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে। শুধু পরিষেবার সংখ্যা নয়, সময়ও বাড়তে চলেছে।ইতিমধ্যে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

Metro

মেট্রোর (Kolkata Metro) তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ০৫/০৮/২০২৪ অর্থাৎ সোমবার থেকে নতুন এই পরিষেবা শুরু হবে। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। রেলের তথ্য অনুযায়ী, এখন দৈনিক ৪৮ টি পরিষেবা এই লাইনে চলে। তবে আগামী মাসের সোমবার থেকে মোট ৭৪ টি পরিষেবা (৩৭ আপ ও ৩৭ ডাউন) এই লাইনে চালানো হবে। পরিষেবাগুলি পাওয়া যাবে ২০ মিনিট অন্তর।

এমনকি শনিবারেও এই মেট্রো পরিষেবা (Kolkata Metro) পাওয়া যাবে বলে জানানো হয়েছে

প্রথম মেট্রো পরিষেবা কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু হবে সকাল ৯ টার বদলে সকাল ৮ টায়। আর দিনের শেষ মেট্রো পরিষেবা এই দুই স্টেশন থেকে পাওয়া যাবে বিকেল ৪:৪০ এর বদলে রাত ৮ টায়। তবে রবিবার দিন কোনও পরিষেবা (Kolkata Metro) চলবে না।

Kolkata Metro: প্রথম পরিষেবা

  • কবি সুভাষ থেকে: সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮ টায়
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে: সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮ টায়

Kolkata Metro:

  • শেষ পরিষেবা
  • কবি সুভাষ থেকে: বিকেল ৪:৪০ এর পরিবর্তে রাত ৮ টায়
  • হেমন্ত মুখোপাধ্যায় থেকে: বিকেল ৪:৪০ এর পরিবর্তে রাত ৮ টায়
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+