সল্টলেকে ৭ বছরের মেয়ের উপরে নির্মম অত্যাচার সৎ মা ও বাবার, গ্রেফতার দুজনেই

সল্টলেকের দত্তাবাদে ৭ বছরের মেয়ের উপরে বহুদিন ধরেই চলছিল নির্মম অত্যাচার। অবশেষে প্রতিবেশীদের সহায়তায় ও স্থানীয় কাউন্সিলরের মদতে সৎ মা ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা, ১৮ ডিসেম্বর : সল্টলেকের দত্তাবাদে ৭ বছরের মেয়ের উপরে বহুদিন ধরেই চলছিল নির্মম অত্যাচার। অবশেষে প্রতিবেশীদের সহায়তায় ও স্থানীয় কাউন্সিলরের মদতে সৎ মা ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মেয়েটির মা মারা যাওয়ার পরে বাবা শুকদেব দাস আবার একটি বিয়ে করে। সৎ মা হয়ে সংসারে আসে মিতালি নামে এক মহিলা। সেই মহিলাই আসা ইস্তক যেকোনও কিছুতে মেয়েটির উপরে শারীরিক নির্যাতন চালাত।

সল্টলেকে ৭ বছরের মেয়ের উপরে নির্মম অত্যাচার সৎ মা ও বাবার

অভিযোগ, খেতে দিত না, এমনকী নিয়মিত মারধর করত। সৎ মায়ের ভয়ে প্রায় সবসময় আতঙ্কে থাকত ছোট মেয়েটি। এমনকী অভিযোগ, বাবা শুকদেবও মেয়ের উপরে অত্যাচার করত। হাত ছাড়াও লাঠি সহ নানা জিনিস দিয়ে রীতিমতো পেটানো হত মেয়েটিকে।

তবে বহুদিন এমন ঘটনা লক্ষ্য করার পরে স্থানীয় বাসিন্দারাই বিষয়টি লক্ষ্য করে স্থানীয় কাউন্সিলর নির্মল দত্তকে বিষয়টি জানান। মেয়েটিকে কাউন্সিলর একদিন নিজের বাড়িতে এসে রাখেন।

এরপরে কাউন্সিলরের মদতে প্রতিবেশীরা বিধাননগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বাবা ও সৎ মা-কে গ্রেফতার করেছে। যদিও সৎ মা মিতালি অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রোজ নয়, মাঝে মাঝে মেয়ের গায়ে হাত দেওয়া হতো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+