সহকর্মী তরুণীকে 'ব্ল্যাক মেল'! নিউটাউন থানার হাতে আইআইটির প্রাক্তণী
সহপাঠী-সহকর্মী তরুণীকে ব্ল্যাক করার অভিযোগে গ্রেফতার করা হল আইআইটির এক ইঞ্জিনিয়ারকে। তরুণী বিধাননগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
সহপাঠী-সহকর্মী তরুণীকে ব্ল্যাক করার অভিযোগে গ্রেফতার করা হল আইআইটির এক ইঞ্জিনিয়ারকে। তরুণী বিধাননগরের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সিটি সেন্টার টু থেকে অভিযুক্ত রাহুল ত্রিপাঠীকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, রাহুল ত্রিপাঠী এবং অভিযোগকারী তরুণী আইআইটি রুরকির প্রাক্তণী। সেই সময়ই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। সেই থেকেই শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তবে ওই তরুণ সেই সময়কার বেশ কিছু ছবি তুলে রাখে বলে অভিযোগ। ২০১৫-র নভেম্বরে তরুণী জানিয়েদেন, তিনি আর এই সম্পর্ক রাখতে চান না। এরপর থেকে রাহুল ত্রিপাঠী ওই তরুণীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে বলে অভিযোগ। তরুণীর নগ্ন ছবি নিয়ে ব্ল্যাকমেল শুরু করে। এরপর থেকে প্রায় আড়াই বছর ধরে সেই ছবি দেখিয়েই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করে বলে অভিযোগ। এমন কী তরুণীর অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রও আটকে রাখার অভিযোগ করে তরুণী।
মঙ্গলবার ফের ব্ল্যাকমেল করার জন্য তরুণীকে সিটি সেন্টার দু-তে ডেকে পাঠায় রাহুল ত্রিপাঠী। সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতের হেফাজত থেকে যে ল্যাপটপ উদ্ধার হয়েছে, তাতে তরুণীর নগ্ন ছবি ও ভিডিও রয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications